Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেশায় বুঁদ, টায়ার ছাড়াই গাড়ি ছোটালেন যুবক!

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। এদিকে সামনের চাকায় নেই টায়ার! সেদিকে অবশ্য বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই চালকের। বরং দারুণ গতিতে গাড়ি ছুটিয়েই মজা লুটছেন তিনি। এদিকে রাস্তায় ঘষে গিয়েছে গাড়ির সামনের চাকার আশেপাশের অংশ। ক্ষতি

নেশায় বুঁদ, টায়ার ছাড়াই গাড়ি ছোটালেন যুবক!

শেষ আপডেট: 17 December 2019 14:36

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। এদিকে সামনের চাকায় নেই টায়ার! সেদিকে অবশ্য বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই চালকের। বরং দারুণ গতিতে গাড়ি ছুটিয়েই মজা লুটছেন তিনি। এদিকে রাস্তায় ঘষে গিয়েছে গাড়ির সামনের চাকার আশেপাশের অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির বাকি জায়গাতেও। ব্যস্ত রাস্তায় এ ভাবে গাড়ি ছুটতে দেখেই সতর্ক হয়ে যায় পুলিশ। তাড়া করে ধরেও ফেলে গাড়ির চালককে। তারপরেই সামনে আসে চালকের আসল রূপ। দেখা যায় লাইসেন্স বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। তবে তারিখ পেরোলেও ড্রাইভিং লাইসেন্স রিনিউ করেননি চালক। উপরি পাওনা ঘটনার দিন মদে একেবারে ডুবে ছিলেন তিনি। পুলিশের অনুমান নেশার মাত্রা এতই বেশি ছিল গাড়ির চাকার টায়ার যে খুলে বেরিয়ে গিয়েছে সেদিকে খেয়ালই করেননি চালক। বরং নেশায় বুঁদ হয়ে হাইস্পিডে গাড়ি ছোটাতেই ব্যস্ত ছিলেন তিনি। এই ঘটনা ঘটেছে ইউনাইটেড কিংডমে। দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহামের রাস্তায় দেখা মিলেছে এই টায়ারহীন গাড়ির। এদিক-ওদিক ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির কিছু কিছু অংশ। কিন্তু সেসব পাত্তা না দিয়েই হাওয়ার গতিতে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন চালক। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে মত্ত অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স না থাকা ও আরও একাধিক অভিযোগে আটক করেছেন ইয়র্কশায়ার পুলিশ। https://twitter.com/SYP_Specials/status/1205720171949764609?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1205720171949764609&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fincredibly-drunk-man-didnt-realise-he-was-driving-without-a-tyre-2150053 তবে এমন ঘটনা নাকি নতুন নয় ইউনাইটেড কিংডমে। পুলিশ জানিয়েছে এর আগেও রাস্তায় দর্শন মিলেছে এমন টায়ারবিহীন গাড়ির। যেখানে দেখা গিয়েছে মদের নেশার বুঁদ হয়ে থাকায় কিছু টেরই পাননি চালক। আপনমনে দুরন্ত গতিতে ব্যস্ত রাস্তায় ছুটিয়েছেন গাড়ি। https://twitter.com/NWmwaypolice/status/1152664914940575749?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1152664914940575749&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fincredibly-drunk-man-didnt-realise-he-was-driving-without-a-tyre-2150053 সোশ্যাল মিডিয়ায় ভাঙা গাড়ির ছবি ভাইরাল হতেই অভিযুক্তের চরম শাস্তির দাবি করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই বলেছেন বড়সড় বিপদ হতে পারত। প্রাণ যেতে পারত সাধারণ পথচারীর। মারাত্মক ক্ষতি হতে পারত চালকের নিজেরও। এমন অন্যায়ের জন্য উচিত শিক্ষা দেওয়া উচিত অভিযুক্তকে। যাতে এরপর থেকে মদের নেশায় চুর হওয়ার আগে কঠিন শাস্তির কথা মনে থাকে ওই যুবকের।

```