Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেব্রা-গাধার মিলন, জন্ম নিল 'জঙ্কি', বিরলতম ঘটনা কেনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: সুকুমার রায় বেঁচে থাকলে হয়তো একটা নাম দিয়ে ফেলতেন এই অদ্ভুত প্রাণীটির। তাঁর কল্পনায় হাঁসজারু জন্মেছিল বাংলা সাহিত্যে। কেনিয়ার শেলড্রিক ন্যাশনাল পার্কে জন্ম নিল জঙ্কি! ছোট্ট জঙ্কি দিব্যি খেলে বেড়াচ্ছে। কে এই জঙ্কি? তার মা জ

জেব্রা-গাধার মিলন, জন্ম নিল 'জঙ্কি', বিরলতম ঘটনা কেনিয়ায়

শেষ আপডেট: 11 April 2020 05:45

দ্য ওয়াল ব্যুরো: সুকুমার রায় বেঁচে থাকলে হয়তো একটা নাম দিয়ে ফেলতেন এই অদ্ভুত প্রাণীটির। তাঁর কল্পনায় হাঁসজারু জন্মেছিল বাংলা সাহিত্যে। কেনিয়ার শেলড্রিক ন্যাশনাল পার্কে জন্ম নিল জঙ্কি! ছোট্ট জঙ্কি দিব্যি খেলে বেড়াচ্ছে। কে এই জঙ্কি? তার মা জেব্রা আর বাবা গাধা! পশু বিজ্ঞানীরা বলছেন বিরল থেকে বিরলতম ঘটনা। গাধা আর যৌন মিলনের ফলে জন্ম হয়েছে তার। সারা শরীর গাধার মতো বাদামি আর পায়ের কাছটা মায়ের মতো সাদা-কালো ডোরা কাটা দাগ। জেব্রা আর ডাঙ্কির মিলনের ফলে জন্ম হওয়ায় নাম দেওয়া হয়েছে জঙ্কি। কী ভাবে ঘটল এমন ঘটনা? শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের তরফে বলা হচ্ছে, জঙ্গলে বেড়া দেওয়ার কাজ চলছিল। কয়েক মাস আগে সেই সময়ে পালিয়ে যায় জেব্রাটি। খবর পেতেই শুরু হয় খোঁজ। কিন্তু বেশ কয়েকদিন খোঁজার পরও জেব্রার দেখা পাননি শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের কর্তারা। লাল সতর্কতা জারি করে বলা হয়েছিল, কোনও ভাবেই যেন পাচারকারীদের হাতে না পড়ে জেব্রাটি। এরপর কয়েক সপ্তাহ বাদ জঙ্গলের মধ্যে নজরে আসে জেব্রার ঘোরাফেরা। উদ্ধার করে নিয়ে আসা হয়, নির্দিষ্ট জায়গায়। শারীরিক পরীক্ষার পরই বোঝা যায় মা হতে চলেছে জেব্রাটি। সন্তান প্রসবের পর অবাক বন কর্তারা। পরীক্ষা করে দেখা যায় গাধার সঙ্গে যৌন মিলন হয়েছে জেব্রাটির। শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের এক কর্তা বলেছেন"প্রকৃতির কী অদ্ভুত অবদান! আমরা তো ভাবতেও পারিনি এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু দেখুন, ছুটে বেড়াচ্ছে জঙ্কি। ঘাস-পাতা কেটে খেতেও শিখেছে।" কিন্ত বাবার থেকে বিচ্ছিন্ন সন্তান। এখনও খুঁজে পাওয়া যায়নি সেই গাধাটিকে।

```