Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেসের মধ্যেই 'রাইভ্যাল' জকির হাতে কামড় বসালো ঘোড়া! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: প্রভু ভক্ত কুকুর তো দেখেছেন, কিন্তু প্রভু ভক্ত ঘোড়া দেখেছেন কখনও? এ বার প্রভুর অন্ধ অনুগত এক ঘোড়ার দেখা মিলল ফ্রান্সে। প্রতিপক্ষ ঘোড়ার জকিকেই সে কামড়ে দিয়েছে। তাও আবার রেস চলাকালীন মাঠের মধ্যেই। প্যারিসের কাছে একটি রেস কোর

রেসের মধ্যেই 'রাইভ্যাল' জকির হাতে কামড় বসালো ঘোড়া! দেখুন ভিডিও

শেষ আপডেট: 8 September 2019 11:35

দ্য ওয়াল ব্যুরো: প্রভু ভক্ত কুকুর তো দেখেছেন, কিন্তু প্রভু ভক্ত ঘোড়া দেখেছেন কখনও? এ বার প্রভুর অন্ধ অনুগত এক ঘোড়ার দেখা মিলল ফ্রান্সে। প্রতিপক্ষ ঘোড়ার জকিকেই সে কামড়ে দিয়েছে। তাও আবার রেস চলাকালীন মাঠের মধ্যেই। প্যারিসের কাছে একটি রেস কোর্সের মাঠে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোটা ঘটনার ভিডিয়ো। হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। জানা গিয়েছে, প্রভু ভক্ত ঘোড়াটির নাম পালোম্বা। ফিনিশ লাইনে পৌঁছনোর খানিক আগেই পাশে প্রতিপক্ষ ঘোড়ার কাছাকাছি চলে যায় পালোম্বা। তারপরেই সটান জকিকে আক্রমণ করে। কামড় বসায় জকির হাতে, কনুইয়ের কাছের অংশে। ঝটকা মেরে হাত সরিয়ে নেন ওই জকি। তীব্র বেগে ছুটিয়ে দেন নিজের ঘোড়া। কিন্তু ততক্ষণেই মালুম পেয়েছেন ঘোড়ার কামড় কী জিনিস। ব্যথা যে লেগেছে তা বোঝাই যাচ্ছিল। কিন্তু কেন পালোম্বা এমন খেপে গেলো সে ব্যাপারে অবশ্য কিছু যায়নি। তবে নেট দুনিয়া বলছে, তার জকি হেরে যাচ্ছিল এটাই মানতে পারেনি পালোম্বা। তাই রেসের মাঠে ছুটতে ছুটতেই মাথা ঘুরিয়ে সটান কামড়েই দিয়েছে প্রতিপক্ষের জকিকে। পরে সংবাদমাধ্যমকে ওই জকি জানিয়েছেন, একবার নয়, তিনবার ওই মেয়ে ঘোড়াটি তাঁর হাতে কামড় বসিয়েছে। তবে পরনে মোটা পোশাক থাকায় কোনও আঘাত লাগেনি বলেই জানিয়েছেন ওই জকি। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। https://twitter.com/i/status/1169230424142503937

```