Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল বিএমডাবলু, অক্ষত চালক, রইল সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কালো রংয়ের একটা বিএমডাবলু এগোচ্ছিল লেবেল ক্রসিংয়ের দিকে। ততক্ষণে নেমে গিয়েছিল লেবেল ক্রসিংয়ের গেট। কিন্তু তারপরেও গাড়িটি রেললাইন পার হতে যায়। আর তখনই ঝড়ের গতিতে এগিয়ে আসা একটা ট্রেন ধাক্কা মারে বিএমডাবলু গাড়িটিতে। ছিটকে যায়

ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল বিএমডাবলু, অক্ষত চালক, রইল সেই ভিডিও

শেষ আপডেট: 7 March 2020 11:38

দ্য ওয়াল ব্যুরো: কালো রংয়ের একটা বিএমডাবলু এগোচ্ছিল লেবেল ক্রসিংয়ের দিকে। ততক্ষণে নেমে গিয়েছিল লেবেল ক্রসিংয়ের গেট। কিন্তু তারপরেও গাড়িটি রেললাইন পার হতে যায়। আর তখনই ঝড়ের গতিতে এগিয়ে আসা একটা ট্রেন ধাক্কা মারে বিএমডাবলু গাড়িটিতে। ছিটকে যায় গাড়িটি। সামনের দিকটা দুমড়ে মুচড়ে যায়। কিন্তু কী আশ্চর্য, এত জোড়ে ধাক্কার পরেও সামান্য আঘাত নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক। সম্প্রতি এই ঘটনা ঘটেছে আমেরিকার লস এঞ্জেলসে। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দক্ষিণ লস এঞ্জলসের একটি লেবেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সেই ভিডিও প্রকাশ করে লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট। ভিডিওতে দেখা যাচ্ছে কী ভাবে ট্রেনের ধাক্কায় দুমড়ে যাচ্ছে গাড়িটি। এই দুর্ঘটনার পরেও যে কেউ বেঁচে থাকতে পারে সেটা ভেবেই অবাক হচ্ছেন সবাই। এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, "খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটতে পারত। কিন্তু অদ্ভুতভাবে চালকের সামান্যই আঘাত লেগেছে। কিন্তু এটা সবার জন্য একটা শিক্ষা হয়ে দাঁড়াল। রেললাইনের কাছে সাবধানে গাড়ি চালান ও ট্রাফিক আইন মেনে চলুন।" https://twitter.com/LAPDHQ/status/1235417826514497537?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1235417826514497537&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fhorrifying-footage-shows-bmw-getting-crushed-by-train-2191015 মুহূর্তের মধ্যে এই ভিডিও চাইরাল হয়ে যায়। সবাই বলতে থাকেন, সত্যিই কী ভাবে ওই চালক প্রাণে বাঁচলেন সেটাই খুব আশ্চর্যের। অনেকে আবার ট্রেন আসতে দেখেও চালকের লেবেল ক্রসিং পার হতে যাওয়াকে নির্বুদ্ধিতা বলেছেন। তাঁদের দাবি, এর জন্য ওই চালকের শাস্তি হওয়া উচিত। এই ঘটনার পরে ওই চালককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বলে খবর। সামান্য চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা দেখিয়ে সবাইকে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছে লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট।

```