Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক আর্মেনীয় ক্যাথিড্রাল, আজেরবাইজান সেনার দিকে অভিযোগ

দ্য ওয়াল ব্যুরোঃ সংঘর্ষ চলছে আর্মেনিয়া ও আজেরবাইজানের মধ্যে। আর এই সংঘর্ষের মধ্যে ঐতিহাসিক আর্মেনীয় ক্যাথিড্রাল বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। এই কাজের জন্য আজেরবাইজান সেনাকে দায়ী করেছে তারা। সংবাদসংস্থা এএফপির ম

বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক আর্মেনীয় ক্যাথিড্রাল, আজেরবাইজান সেনার দিকে অভিযোগ

শেষ আপডেট: 9 October 2020 02:15

দ্য ওয়াল ব্যুরোঃ সংঘর্ষ চলছে আর্মেনিয়া ও আজেরবাইজানের মধ্যে। আর এই সংঘর্ষের মধ্যে ঐতিহাসিক আর্মেনীয় ক্যাথিড্রাল বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। এই কাজের জন্য আজেরবাইজান সেনাকে দায়ী করেছে তারা। সংবাদসংস্থা এএফপির মতে আর্মেনিয়ার শুশা প্রদেশের নাগোর্ন-কারাবাখ শহরের এই ক্যাথিড্রাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্যাথিড্রালের নাম ঘাজানশেসটস ক্যাথিড্রাল। আর্মেনীয় ভাষায় এর মানে হল পবিত্র রক্ষক। আর্মিনিয়ান অ্যাপসটলিক চার্চের মধ্যে দর্শনীয় এই ক্যাথিড্রালের ছাদে বোমার আঘাতে গর্ত তৈরি হয়েছে। ওই অংশের পাথর খসে খসে মাটিতে পড়ছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র ক্যাথিড্রালের ছাদ নয়, বাকি অংশেও অনেক ক্ষতি হয়েছে। মেঝের চাঙড় উঠে গিয়েছে, অনেক পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্যাথিড্রালের অভ্যন্তরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বোমার আঘাতে ক্যাথিড্রালের চুনাপাথরের দেওয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে আর্মেনিয়ার তরফে। জানা গিয়েছে, ছাদের একটা অংশ ভেঙে বাইরের দিকে পড়ে গিয়েছে। আর্মিনিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আর্টস্রুন হভহান্নিসিয়ান জানিয়েছেন, “আজেরবাইজান সেনা শুশা প্রদেশের নাগোর্ন-কারাবাখ শহরের ঘাজানশেসটস ক্যাথিড্রালে আঘাত করেছে। এই ক্যাথিড্রালের মধ্যে তো কোনও সেনা ছিল না। সেখানে কোনও পরিকল্পনা হচ্ছিল না। সেখানে সবাই প্রার্থনা করতে যায়। তাহলে একটা ক্যাথিড্রালকে কী ভাবে নিশানা করল আজেরবাইজান। এটা আর্মেনীয়দের কাছে খুব পবিত্র চার্চ। ভগবান সব দেখেছে। ভগবানই বিচার করবে।” বেশ কিছুদিন ধরে এই আর্মেনিয়া ও আজেরবাইজানের মধ্যে সংঘর্ষ চলছে। এবার আর্মেনিয়ার এই পবিত্র ক্যাথিড্রাল নিশানা করায় সংঘর্ষের উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

```