দাউদাউ করে জ্বলছে লাইন, তার উপর দিয়েই চলছে ট্রেন, ভাইরাল ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: রেল লাইনে জ্বলছে আগুন। তার উপর দিয়েই যাচ্ছে একের পর এক ট্রেন। না, ভয় পাওয়ার কিছু নেই। ইচ্ছে করেই লাগানো হয়েছে আগুন। কিন্তু কেন?
ঘটনাটি আমেরিকার শিকাগোর। এই মুহূর্তে শিকাগো-সহ মার্কিন মুলুকের উত্তরাংশের অবস্থা ভয়াবহ। প্রচণ্
শেষ আপডেট: 1 February 2019 14:27
দ্য ওয়াল ব্যুরো: রেল লাইনে জ্বলছে আগুন। তার উপর দিয়েই যাচ্ছে একের পর এক ট্রেন। না, ভয় পাওয়ার কিছু নেই। ইচ্ছে করেই লাগানো হয়েছে আগুন। কিন্তু কেন?
ঘটনাটি আমেরিকার শিকাগোর। এই মুহূর্তে শিকাগো-সহ মার্কিন মুলুকের উত্তরাংশের অবস্থা ভয়াবহ। প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাচ্ছে বরফ। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাচ্ছে প্রায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। অ্যান্টার্কটিকার থেকেও বেশি ঠাণ্ডা। আর এই প্রচণ্ড ঠাণ্ডাতেই ইতিমধ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়।
শিকাগো ট্রিবিউনে প্রকাশিত খবর অনুযায়ী, এই ঠাণ্ডাতেই শিকাগোর ট্রেনের ট্র্যাক অনেক জায়গায় কুঁচকে বেঁকে যাচ্ছে। বিশেষ করে যেখানে একটা লাইনের সঙ্গে অন্য লাইনের সংযোগ ঘটছে, সেখানে এই ঘটনা বেশি ঘটছে। ফলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা বাড়ছে।

আর এই দুর্ঘটনা রুখতেই একটা পদক্ষেপ নিয়েছে শিকাগো রেল দফতর। ট্র্যাক যাতে কুঁচকে না যায়, তার জন্য তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই কাজে ব্যব্যহার করা হচ্ছে দড়ি। দড়িতে কেরোসিন ঢেলে তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই আগুনের তাপে ধীরে ধীরে ফের আগের অবস্থায় ফিরে আসছে ট্র্যাক। তারপর তার উপর দিয়ে চালানো হচ্ছে ট্রেন।
https://twitter.com/omnidigit/status/1090805117237035009
কিন্তু আগুনের উপর দিয়ে ট্রেন চললে দুর্ঘটনা ঘটবে না? শিকাগো রেল দফতরের তরফে জানানো হয়েছে, ডিজেল চালিত এই ট্রেনে অত্যধিক চাপে ও তাপে আগুন লাগতে পারে। আগুনের শিখায় ট্রেনে আগুন ধরে না।
https://twitter.com/bgarcia2195/status/1090464095487303686
লাইনের উপর দিয়ে ট্রেন চলার এই ভিডিও অনেকেই প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিও ভাইরালও হয়েছে। অনেকে বলছেন, সত্যিই এটা আমেরিকাতেই সম্ভব। এ দেশে হলে হউতো দুর্ঘটনায় ঘটে যেত।
https://twitter.com/interest_mild/status/1090803269209899020