Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কায় ভোটার বোঝাই বাসে এলোপাথাড়ি গুলিবৃষ্টি, পাথরও ছুড়ল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো: রক্তাক্ত ইস্টার সানডে-র ক্ষত এখনও টাটকা শ্রীলঙ্কাবাসীর মনে। তার মধ্যেই ফের হামলা হল উত্তর-পশ্চিম শ্রীলঙ্কায়। রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক ঘণ্টা আগেই ভোটার ভর্তি বাস লক্ষ্য করে গুলিবৃষ্টি করল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় ভোটার বোঝাই বাসে এলোপাথাড়ি গুলিবৃষ্টি, পাথরও ছুড়ল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 16 November 2019 04:05

দ্য ওয়াল ব্যুরো: রক্তাক্ত ইস্টার সানডে-র ক্ষত এখনও টাটকা শ্রীলঙ্কাবাসীর মনে। তার মধ্যেই ফের হামলা হল উত্তর-পশ্চিম শ্রীলঙ্কায়। রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক ঘণ্টা আগেই ভোটার ভর্তি বাস লক্ষ্য করে গুলিবৃষ্টি করল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ওই বাসে ছিলেন সংখ্যালঘু মুসলিম ভোটাররা। প্রাথমিক ভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। শনিবার বন্দুকবাজদের এই হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে শ্রীলঙ্কায়। পুলিশ জানিয়েছে, রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ বন্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা। নির্দিষ্ট রুটের বাইরে যাতে ভোটারদের বাসগুলোকে নিয়ে যাওয়া সম্ভব হয় তাই জন্যই প্ল্যান বলে অনুমান পুলিশের। এ দিন প্রায় ১০০টি বাসের একটি কনভয়ের উপর এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে বন্দুকবাজরা। দুষ্কৃতীরা কোন দলের সঙ্গে যুক্ত, তাদের পরিচয়ই বা কী, কেনই বা তারা এমন কাণ্ড ঘটাল সে ব্যাপারে এখনও কিছুই জানতে পারেনি পুলিশ। কতজন বন্দুকবাজ ছিল সেটাও সঠিক ভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি। পুলিশ জানিয়েছে শুধু গুলিবৃষ্টি নয়, বাসের গায়ে তাক করে অনবরত পাথরও ছুড়ছিল দুষ্কৃতীরা। কনভয়ে ১০০টি বাস থাকলেও মূলত ২টো বাসকেই নিশানা বানিয়েছিল তারা। পুলিশ জানিয়েছে শনিবার এই ঘটোনা ঘটেছে উত্তর কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে তানতিরিমালে এলাকায়। জানা গিয়েছে, উপকূলীয় শহর পুত্তালাম থেকে মুসলিম ভোটাররা পাশের জেলা মান্নারে যাচ্ছিলেন। সেখানেই ভোট দেওয়ার কথা ছিল তাঁদের। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। ভোটারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভোটগ্রহণ কেন্দ্রে।

```