Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

দাদু-নাতনির নাচ, করোনার মধ্যে বজায় রাখলেন সোশ্যাল ডিসট্যান্সও

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়মমাফিক একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে থাকলেই রোখা যাবে করোনাভাইরাসের সংক্রমণ, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরাও। সেইসব নিয়ম মেনেই চলছিল এক দাদু-

দাদু-নাতনির নাচ, করোনার মধ্যে বজায় রাখলেন সোশ্যাল ডিসট্যান্সও

শেষ আপডেট: 31 March 2020 16:37

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়মমাফিক একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে থাকলেই রোখা যাবে করোনাভাইরাসের সংক্রমণ, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরাও। সেইসব নিয়ম মেনেই চলছিল এক দাদু-নাতনি জুটি। কিন্তু নিয়ম মেনেও যে দেদার মজা করে ড্যান্স পার্টি করা যায় সেটা বুঝিয়ে দিয়েছেন এই দু’জন। টেনেসি প্রদেশে ন্যাশভিল এলাকার বাসিন্দা শেরি নিলি কদিন আগেই একটা দারুণ মিষ্টি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে শেরির বাবা এবং শেরির মেয়ে দু’জন মিলে জমিয়ে নাচগান করছেন। তবে অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার দু’ধারে দাঁড়িয়েছেন দাদু আর নাতনি। মাঝবরাবর চলে গিয়েছে কালো পিচের চওড়া রাস্তা। গান শুরু হতেই প্রথমে ছন্দে পা মেলাতে দেখা গিয়েছে ছোট্ট নাতনিকে। হেলেদুলে, রাস্তায় পা ঠুকে, কোমর দুলিয়ে দাদুর নাতনির সে কী নাচ। নিজের নাচ শেষ করে দাদুর দিকে তাকিয়ে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল একরত্তি। দাদুও বেশ ডাকাবুকো। গান শুরু হতেই তিনিও নাচ শুরু করলেন। এদিকে দাদুর অপটু ড্যান্সিং স্টেপস দেখে তখন হেসে গড়াচ্ছে তাঁর নাতনি। https://www.facebook.com/100002464204538/videos/2900587103366735/ জানা গিয়েছে, এই ছোট্টটির নাম কিরা। তার মা নিলিই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন। নিলি জানিয়েছেন, কিরা যখন খুবই ছোট তখন তাঁদের বাড়ির সামনেই রাস্তার উল্টোদিকে বাড়ি করে চলে আসেন তাঁর বাবা-মা। তখন থেকেই দাদুর সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে যায় কিরার। নিলি জানিয়েছেন, এখন কিরার বয়স ৬ বছর। ছোট্ট থেকে দাদুর সঙ্গে তাঁর বাঁধনই একদম অন্যরকম। দাদুকে ‘পাপা’ বলে দাকে ছোট্ট কিরা। আর সময় যত এগিয়েছে দু’জনের বন্ধুত্ব ততই গাঢ় হয়েছে। ৮১ বছরের দাদুর অবশ্য এখন পা কেঁপে যায় মাঝে মাঝে। কিন্তু নাতনি নাচতে বলেছে আর তিনি সেটা করবেন না, এটা তো হতেই পারে না। তাই বুড়ো হাড়েও রীতিমতো ভেল্কি দেখিয়ে দিয়েছেন দাদু। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই দাদু-নাতনির নাচের ভিডিও দেখে ফেলেছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। শেয়ার করেছেন সাত হাজারেরও বেশি মানুষ। অনেকেই ভিডিও দেখে বলেছেন, "মন ভাল করে দিল এই নাচ। মানুষকে অনেক বিশ্বাস দিল এই দাদু-নাতির প্রাণখোলা হাসি। বুঝিয়ে দিল যে মহামারী করোনাকে হারিয়ে সুদিন দেখবেই মানবজাতি।"

```