Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ২৫ হাজার ছাড়াল, উদ্বেগ বাড়াচ্ছে লাতিন আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, এখনও পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪,২৫,২৮২ জনের। এখনও পর্যন্ত বিশ্বে ন

বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ২৫ হাজার ছাড়াল, উদ্বেগ বাড়াচ্ছে লাতিন আমেরিকা

শেষ আপডেট: 13 June 2020 03:35

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, এখনও পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪,২৫,২৮২ জনের। এখনও পর্যন্ত বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬,৩২,৫১৭ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা ইউরোপ বেশি হলেও গত কয়েক দিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে এই বৃদ্ধির হার কিছুটা কমছে। কিছুদিন ধরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাতিন আমেরিকাতে। দক্ষিণ আমেরিকা হয়তো সংক্রমণের নতুন এপিসেন্টার হয়ে উঠেছে। ইউরোপ করোনা আক্রান্তের সংখ্যা ২৩,৬২,৫৩৮। তার মধ্যে মৃত্যু হয়েছে ১,৮৬,৮৪৩ জনের। অন্যদিকে লাতিন আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১৫,৬৯,৯৩৮ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৭৬,৩৪৩ জনের। ইউরোপ গত কয়েক দিন ধরে মৃতের সংখ্যা কিছুটা স্থিতিশীল। অন্যদিকে ব্রাজিল, পেরুর মতো দক্ষিণ আমেরিকার দেশগুলিতে মৃতের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এখনও আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে আমেরিকা। এই দেশে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১,১৪,৬৪৩ জনের। তারপরেই রয়েছে ব্রাজিল। ব্রিটেনকে টপকে লাতিন আমেরিকার এই দেশে মৃত্যু হয়েছে ৪১,৮২৮ জনের। তৃতীয় স্থানে ব্রিটেনে ৪১,৪৮১ জন মারা গিয়েছেন নভেল করোনাভাইরাসে। তারপরে রয়েছে ইতালি ও ফ্রান্স। ইউরোপের এই দুই দেশে মৃত্যু হয়েছে যথাক্রমে ৩৪,২২৩ ও ২৯,৩৭৪ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে অবশ্য মৃতের সংখ্যা সবথেকে কম রাশিয়াতে। তারপরেই রয়েছে ভারত। আক্রান্তের নিরিখে রাশিয়া তিন নম্বরে রয়েছে। এই দেশে আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশি। কিন্তু মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার জনের। অন্যদিকে ভারত আক্রান্তের সংখ্যায় চার নম্বরে রয়েছে। এই দেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। যদিও মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার।

```