Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় ঘুরছে 'ভূত', লকডাউন ভাঙলেই ঝাঁপাচ্ছে ঘাড়ে, ভয়ে ঘরবন্দি ইন্দোনেশিয়ার গ্রাম

দ্য ওয়াল ব্যুরো: ভাইরাস নয়, ভূতের ভয়ে ঘরবন্দি ইন্দোনেশিয়ার গ্রাম কেপু। করোনাভাইরাসের ব্যাপারে হাজার সতর্কতামূলক প্রচার করেও কাজ হচ্ছিল না। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল রাস্তায় ঘোরাফেরা, আড্ডা, জটলা করে কেনাকাটা, ইত্যাদি প্রভ

রাস্তায় ঘুরছে 'ভূত', লকডাউন ভাঙলেই ঝাঁপাচ্ছে ঘাড়ে, ভয়ে ঘরবন্দি ইন্দোনেশিয়ার গ্রাম

শেষ আপডেট: 13 April 2020 12:52

দ্য ওয়াল ব্যুরো: ভাইরাস নয়, ভূতের ভয়ে ঘরবন্দি ইন্দোনেশিয়ার গ্রাম কেপু। করোনাভাইরাসের ব্যাপারে হাজার সতর্কতামূলক প্রচার করেও কাজ হচ্ছিল না। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল রাস্তায় ঘোরাফেরা, আড্ডা, জটলা করে কেনাকাটা, ইত্যাদি প্রভৃতি। এরপরই জাভা দ্বীপের গ্রামে মানুষকে ঘরবন্দি রাখতে রাস্তায় ভূত ছেড়ে দেয় প্রশাসন। আর তাতেই ফল মিলেছে হাতেনাতে। একদিন রাতে অপারেশনে নামে ভূতের দল। রাস্তায় মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়তে শুরু করে ঘাড়ের উপর। তাদের চেহারই এমন যে দেখলেই ভয় পাবে যে কেউ। যে কচিকাঁচার দল মোটেই ঘরে থাকতে চাইছিল না তারাও এখন ভয়ে সিঁটিয়ে। ইন্দোনেশিয়ার এই গ্রামের মানুষ ভূতকে পোকং বলে। তাঁদের কল্পনায় পোকং মানেই সাদা পোশাক পরা ভূত। সেই ভাবেই সাজিয়েগুছিয়ে পোকংবাহিনীকে রাস্তায় নামিয়ে দিয়েছে প্রশাসন। এই ঘটনার ফলে চাপও বেড়েছে প্রশাসনের উপর। সাধারণ জিনিস কেনার হলেও লোকজন বাড়ি থেকে না বেরিয়ে তাঁদের খবর দিচ্ছেন। কারণ রাস্তায় বেরোলেই ঘাড় মটকে দিতে পারে পোকং। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, লকডাউনের ফলেই সংক্রমণ কমেছে ইন্দোনেশিয়ায়। নাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এখনও পর্যন্ত সেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ২৪১ জন। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৩ জনের। সোমবার সকালে উত্তরপ্রদেশের রাস্তায় যমরাজকে ঘুরতে দেখা গিয়েছিল। কালো-সোনালি পোশাক আর মস্ত বড় গোঁফ নিয়ে যিনি মাইকে বলছিলেন, "আমিও যমরাজ। আমিই করোনা ভাইরাস। রাস্তায় বেরোলেই নরকে নিয়ে গিয়ে লকডাউন করে দেব।" এবার ইন্দোনেশিয়ায় দেখা গেল লকডাউনে রাস্তায় টহল দিচ্ছে ভূত।

```