Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লন্ডন ফেরত যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেন মিলল ফ্রান্সে, উদ্বেগে প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: এবার ফ্রান্সেও পাওয়া গেল করোনার নতুন স্ট্রেন। ব্রিটেন থেকে ফেরা এক যাত্রীর শরীরে এই নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে বলেই জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রক। ব্রিটেনে এই নতুন স্ট্রেন পাওয়ার পরে বিশ্বের ৫০-এর বেশি দেশ সেদেশের সঙ্গ

লন্ডন ফেরত যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেন মিলল ফ্রান্সে, উদ্বেগে প্রশাসন

শেষ আপডেট: 26 December 2020 02:57

দ্য ওয়াল ব্যুরো: এবার ফ্রান্সেও পাওয়া গেল করোনার নতুন স্ট্রেন। ব্রিটেন থেকে ফেরা এক যাত্রীর শরীরে এই নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে বলেই জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রক। ব্রিটেনে এই নতুন স্ট্রেন পাওয়ার পরে বিশ্বের ৫০-এর বেশি দেশ সেদেশের সঙ্গে নিজেদের যাতায়াত বন্ধ করে দিয়েছে। তারপরেও একাধিক দেশে এই ভাইরাসের স্ট্রেন পাওয়া যাচ্ছে। আর বেশিরভাগই ব্রিটেন থেকে ফিরে আসা কারও মাধ্যমে। জানা গিয়েছে, গত ১৯ ডিসেম্বর ব্রিটেন থেকে ফ্রান্সে ফিরে এসেছিলেন ওই ব্যক্তি। ২১ ডিসেম্বর তাঁর কোভিড টেস্ট করা হয়। তারপরেই তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাঁকে সেন্ট্রাল ফ্রান্সে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছে ফরাসি স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই ব্যক্তি আর কার কার সংস্পর্শে এসেছিলেন সেই খোঁজ চালাচ্ছে প্রশাসন। যদি তাঁদের কারও মধ্যেও এই সংক্রমণ ধরা পড়ে তাহলে তাঁদেরও আইসোলেশনে রাখা হবে। গত কয়েক দিনে ফ্রান্সে যত আক্রান্ত হয়েছেন, তাঁদের নমুনার মধ্যেও এই নতুন স্ট্রেন রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন স্ট্রেন। ইতালি জানিয়েছে, রোমে একজনের মধ্যে এই নতুন স্ট্রেন ধরা পড়েছে। ডেনমার্কে ৯ জনের শরীরে এই স্ট্রেন ধরা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়াতেও একজন করে মানুষের শরীরে এই নতুন স্ট্রেন ধরা পড়েছে। ব্রিটেনের সঙ্গে ৪৮ ঘণ্টা সীমান্ত বন্ধ করে দেওয়ার পরে ফের সাময়িক ভাবে সীমান্ত খুলেছে তারা। ব্রিটেনে থাকা ফরাসি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে। সেইসঙ্গে সীমান্তে আটক থাকা পণ্যের গাড়িও যাতায়াতের জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। অ অবশ্য আপাতত ৬ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা থাকবে বলেই জানিয়েছে ফ্রান্স।

```