দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে প্রপোজ করেছিল প্রেমিক। এমন সারপ্রাইজ পেয়ে বেজায় খুশি হয়েছিলেন প্রেমিকাও। তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেন তিনি। কিন্তু প্রেমিককে হ্যাঁ বলার মাশুল গুনতে হলো ওই তরুণীকে। পেশায় ফ্লাইট অ্যাটেনডেন্ট ওই তরুণীর চাকরিটাই খোয়া গেল।
এমন ঘটনাই ঘটেছে চিনে। মাঝ আকাশে বিমানের মধ্যে কর্তব্যরত অবস্থায় প্রেমিকের প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন ওই তউণী। আর এই অপরাধেই চিনের ইস্টার্ন এয়ারলাইন্স থেকে চাকরি খোয়াতে হলো তাঁকে। এয়ারলাইন্স কর্তৃপক্ষে দাবি, যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা দিকে নজর না দিয়ে নিজের ব্যক্তিগত বিষয়ে বেশি নজর দিয়েছেন ওই তরুণী। আর সেই জন্যেই বরখাস্ত করা হয়েছে তাঁকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ফক্স নিউজ'-এ প্রকাশিত হয়েছে এই খবর।
জানা গিয়েছে, প্লেন টেক অফ করার ৩০ মিনিটের মধ্যেই বান্ধবীকে প্রপোজ করেন ওই প্রেমিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিও। প্রথা মেনে একেবারে হাঁটু গেড়ে বসে রোম্যান্টিক কায়দায় বান্ধবীকে প্রপোজ করেন তরুণ। ভিডিও দেখা বোঝা গিয়েছে গোটা ব্যাপারটা দারুণ এনজয় করেছেন ওই তরুণী। আবেগে আপ্লুত হয়ে প্লেনের যাত্রীদেরকে তরুণী বলেন, "আমি সত্যিই জানতাম না ও এমন করবে। আমার জীবনের এমন আনন্দের মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।"
https://youtu.be/8Nav9tBWPv4
কিন্তু বিষয়টি নজরে আসতেই তরুণীকে বরখাস্ত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।