Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাসবাদে অর্থসাহায্য, পাকিস্তানকে 'গ্রে লিস্টে' রাখল এফএটিএফ

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার জঙ্গি হামলার পর পাকিস্তানকে ব্ল্যাকলিস্টেড করার দাবি জানিয়েছিল ভারত। কিন্তু সেই দাবি আপাতত অগ্রাহ্য করে পাকিস্তানকে 'গ্রে লিস্টেই' রাখল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ। চলতি বছরের জুন ও অক্টোবর মাসে ফের

সন্ত্রাসবাদে অর্থসাহায্য, পাকিস্তানকে 'গ্রে লিস্টে' রাখল এফএটিএফ

শেষ আপডেট: 22 February 2019 10:27

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার জঙ্গি হামলার পর পাকিস্তানকে ব্ল্যাকলিস্টেড করার দাবি জানিয়েছিল ভারত। কিন্তু সেই দাবি আপাতত অগ্রাহ্য করে পাকিস্তানকে 'গ্রে লিস্টেই' রাখল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ। চলতি বছরের জুন ও অক্টোবর মাসে ফের এই সিদ্ধান্ত খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। কোনও দেশ সন্ত্রাসবাদের ক্ষেত্রে আর্থিক সাহায্য করছে কিনা, তা নির্ধারণের জন্য ১৯৮৯ সালে তৈরি হয় এই আন্তঃদেশীয় সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য দেশের সংখ্যা ৩৮। পুলওয়ামার জঙ্গি হামলার পর এফএটিএফ-এর কাছেই আবেদন করেছিল ভারত। ভারতের তরফে জানানো হয়েছিল, বিভিন্ন জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করছে পাকিস্তান। তাই পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হোক। তাহলে আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ঋণ পেতে সমস্যা হবে পাকিস্তানের। কিন্তু ফ্রান্সের প্যারিসে এফএটিএফ-এর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তানকে এই মুহূর্তেই কালো তালিকাভুক্ত করা হচ্ছে না। গত বছর জুন মাস থেকে গ্রে লিস্টেড থাকা পাকিস্তানকে এখনও গ্রে লিস্টেড করেই রাখা হলো। চলতি বছর ফের জুন ও অক্টোবর মাসে বৈঠকে বসবে এফএটিএফ। সন্ত্রাসবাদ বন্ধ করতে পাকিস্তান যে কথা দিয়েছে, তা তারা পালন করছে কিনা তা খতিয়ে দেখা হবে। যদি দেখা যায়, নিজেদের কথা পাকিস্তান রাখতে পারেনি, তাহলে তখন তাকে কালো তালিকাভুক্ত করা হবে। পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে হামলার পরেই এই ঘটনায় পাকিস্তানের যোগ প্রমাণ করতে মরিয়া ভারত। তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। সেই প্রমাণ তুলে দেওয়া হবে এই সংস্থার হাতে। এই তথ্যপ্রমাণ দিয়েই বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে চায় ভারত। এমনকী পুলওয়ামায় হামলাকারি জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ যে সরাসরি পাকিস্তানের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে সেই অভিযোগও বারবার করেছে ভারত। ইমরান খান সরকারের কাছ থেকে জইশ কীভাবে আর্থিক সাহায্য পেয়ে থাকে, সে কথাও এফএটিএফ-এর সামনে তুলে ধরতে মরিয়া ভারত। কিন্তু এফএটিএফ-এর কাছে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে কেন মরিয়া হয়ে উঠেছে ভারত? কারণ এই সংস্থা যদি কোনও দেশকে ব্ল্যাকলিস্টেড করে, তাহলে সেই দেশ বিশ্বব্যাঙ্ক, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, এশিয়ান ডেভেলপমেন্ট বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো সংস্থাগুলির কাছ থেকে কোনও আর্থিক সাহায্য পায় না। এই মুহূর্তে পাকিস্তানের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। দেনায় ডুবে রয়েছে ইমরান খান সরকার। সৌদির স্বারস্থ হয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান যদি এফএটিএফ-এর কাছে কালো তালিকাভুক্ত হয়ে যায়, তাহলে কোনও দেশ বা সংস্থা আর পাকিস্তানকে আর্থিক সাহায্য করবে না। ফলে জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্য করার ক্ষেত্রে চাপে পড়বে পাকিস্তান।

আরও পড়ুন

https://thewall.in/news-national-rahul-gandhi-slams-narendra-modi-over-pulwama-attack-on-twitter/

```