Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিকে নজর রাখছে ফেসবুক! ফোনের ক্যামেরা ব্যবহার হচ্ছে অজান্তেই

দ্য ওয়াল ব্যুরোঃ ফের একবার কাঠগড়ায় ফেসবুক। এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিকে নজর রাখার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। ফোনের ক্যামেরা ব্যবহার করে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। ব্যবহারকারীর অজান্তেই তাঁর ফোনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এম

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিকে নজর রাখছে ফেসবুক! ফোনের ক্যামেরা ব্যবহার হচ্ছে অজান্তেই

শেষ আপডেট: 18 September 2020 07:57

দ্য ওয়াল ব্যুরোঃ ফের একবার কাঠগড়ায় ফেসবুক। এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিকে নজর রাখার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। ফোনের ক্যামেরা ব্যবহার করে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। ব্যবহারকারীর অজান্তেই তাঁর ফোনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। সূত্রের খবর, জুলাই মাসে অভিযোগ ওঠে ফোটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীদের অজান্তেই অ্যাকটিভ থাকছে ফোনের ক্যামেরা। আর তা থেকেই তাঁদের ব্যক্তিগত ছবি পাচার হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সান ফ্রান্সিস্কোর এক আদালতে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন নিউ জার্সির ইন্সটাগ্রাম ব্যবহারকারী ব্রিটানি কনডিটি। তিনি অভিযোগ করে বলেন, ইনস্টাগ্রাম ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর গোপন তথ্য ও ছবি পেয়ে যাচ্ছে ফেসবুক। অন্য কোনও ভাবে তা পাওয়া সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করে বলেন, খুবই গোপন ও ব্যক্তিগত তথ্য পেয়ে যাচ্ছে ফেসবুক। সেইসঙ্গে ব্যবহারকারীদের বাড়ির গোপনীয়তাও ভঙ্গ হচ্ছে। এইসব তথ্য যে কোনও কাজে লাগানো যেতে পারে বলেই তাঁর আশঙ্কা। এই অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক। তাদের তরফে জানানো হয়েছে, সব অভিযোগের জবাব দিতে তারা তৈরি। তারা একটি বাগের উপর সব দোষ চাপিয়েছে। ফেসবুকের তরফে বলা হয়েছে, একটি বাগের মাধ্যমে বারবার আইফোনের ক্যামেরা ব্যবহার করার ভুয়ো নোটিফিকেশন পৌঁছচ্ছে ব্যবফারকারীদের কাছে। কিন্তু আসলে সেই রকমের কোনও ঘটনা ঘটেইনি। এটা সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটি। তাতেই ভয় পাচ্ছেন ব্যবহারকারীরা। সেই সমস্যা তারা ঠিক করছে বলেও জানিয়েছে। গত মাসে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলা হয়েছিল ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার করে প্রায় ১০ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য পেয়ে গিয়েছে তারা। এই অভিযোগও অস্বীকার করে ফেসবুক কর্তৃপক্ষ। তারা জানায়, ইনস্ট্রাগ্রামে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি নেই। এই অভিযোগের এক মাস পরে ফের অভিযোগ দায়ের হল ফেসবুকের বিরুদ্ধে।

```