Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ! সোজা নদীতে গিয়ে পড়ল গাড়ি, দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো : মেয়েকে নিয়ে গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে গিয়েছিলেন এক বৃদ্ধা মহিলা। সব হয়ে যাওয়ার পর ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা দিয়ে ফেলেন তিনি। আর তার ফলে স্পিড বাড়িয়ে গাড়ি সোজা গিয়ে পড়ল সামনের নদীতে। ভাগ্যিস আশেপাশের লোকেরা সঙ

ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ! সোজা নদীতে গিয়ে পড়ল গাড়ি, দেখুন ভিডিয়ো

শেষ আপডেট: 18 July 2019 12:35

দ্য ওয়াল ব্যুরো : মেয়েকে নিয়ে গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে গিয়েছিলেন এক বৃদ্ধা মহিলা। সব হয়ে যাওয়ার পর ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা দিয়ে ফেলেন তিনি। আর তার ফলে স্পিড বাড়িয়ে গাড়ি সোজা গিয়ে পড়ল সামনের নদীতে। ভাগ্যিস আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে তাঁদের বের করে আনেন। নইলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনাটি নিউ জার্সি শহরের। সেখানেই মঙ্গলবার বিকেলে স্পটলেস কার ওয়াশ সেন্টারে নিজের গাড়ি নিয়ে গিয়েছিলেন ৬৪ বছরের ওই বৃদ্ধা। গাড়িতে সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। গাড়ির কাজ হয়ে যাওয়ার পরেই ঘটে ওই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুল করে গাড়ির ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা দিয়ে দেন মহিলা। ফলে তীব্র গতিতে গিয়ে সামনের হ্যাকেনস্যাক নদীতে পড়ে গাড়ি। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লোকেরা গিয়ে কোনও রকমে বৃদ্ধা ও তাঁর মেয়েকে গাড়ি থেকে বের করে নিয়ে আসেন। বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ভাগ্য ক্রমে তাঁদের চোট লাগেনি বলেই জানা গিয়েছে। গাড়িটিকেও তুলে আনা হয় নদী থেকে। পুরো ঘটনার ভিডিয়ো প্রকাশ করে হ্যাকেনস্যাক ফায়ার ডিপার্টমেন্ট। আর এই ভিডিয়ো প্রকাশের পর থেকেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। https://www.facebook.com/HackensackFire/videos/314590925910180/ কয়েকদিন আগে চিনে একই ধরণের ঘটনা ঘটেছিলেন। বহুতলের পার্কিং থেকে নামতে গিয়ে ভুল করে অ্যাক্সিলারেটরে পা দিয়ে ফেলায় নিজের সেডান গাড়ি নিয়ে চারতলা থেকে ঝুলছিলেন এক বৃদ্ধা মহিলা। কোনও রকমে তাঁকে উদ্ধার করে আনা হয়।

```