Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইমপিচমেন্টের শুনানিতে নির্দোষ প্রমাণিত ট্রাম্প, সেনেটের নিয়মেই বাঁচলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

দ্য ওয়াল ব্যুরো: তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে দু’বার ইমপিচমেন্টের প্রস্তাব এসেছে। আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার অভিযোগ তুলে দ্বিতীয়বার ইমপিচমেন্ট করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। পাঁচদিন ধরে চলা এই শুনানির শেষে ট্রাম্পকে নি

ইমপিচমেন্টের শুনানিতে নির্দোষ প্রমাণিত ট্রাম্প, সেনেটের নিয়মেই বাঁচলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

শেষ আপডেট: 14 February 2021 02:25

দ্য ওয়াল ব্যুরো: তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে দু’বার ইমপিচমেন্টের প্রস্তাব এসেছে। আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার অভিযোগ তুলে দ্বিতীয়বার ইমপিচমেন্ট করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। পাঁচদিন ধরে চলা এই শুনানির শেষে ট্রাম্পকে নির্দোষ বলল মার্কিন সেনেট। শনিবার ভারতীয় সময় গভীর রাতে হওয়া এই শুনানিতে সেনেটের বেশিরভাগ রিপাবলিকান সদস্যই ট্রাম্পকে শাস্তি দেওয়ার বিপক্ষে নিজেদের মত দিয়েছেন বলেই জানা গিয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল নভেম্বর মাসে নির্বাচনে নিজের হার নিশ্চিত জানার পরে ঝামেলা পাকানো ও নির্বাচন ভন্ডুল করে দেওয়ার উদ্দেশ্যে নিজের সমর্থকদের উস্কেছেনে ট্রাম্প। তার ফলেই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থেকেও নিয়ম ভেঙেছেন তিনি। শুনানির শেষে ভোটাভুটিতে নেওয়া হয় সিদ্ধান্ত। তাতে দেখা যায় ট্রাম্পের বিরুদ্ধে ভোট পড়েছে ৫৭টি। তাঁর পক্ষে ভোট পড়েছে ৪৩টি। বিপক্ষে ভোট বেশি পড়লেও সেনেটের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৭টি ভোট না পড়লে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। তাই বেঁচে গিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এই শুনানিতে অংশ নেওয়া ৭ রিপাবলিকান প্রতিনিধি আবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁদের বক্তব্য, যে ঘটনা ঘটেছে তার দায় ট্রাম্পের উপরেই বর্তায়। তাই ন্যায়ের সঙ্গ দিয়েছেন তাঁরা। কিন্তু সেনেটের দুই-তৃতীয়াংশের নিয়মেই বেঁচে গেলেন ট্রাম্প। নতুবা কঠিন শাস্তির মুখে পড়তে হত তাঁকে। এর আগে ২০১৯ সালে একবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এসেছিল। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সেবারও ভোটাভুটিতে বেঁচে যান ট্রাম্প। এবারও তাই হল।

```