Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধের রমরমা নিয়ে সামনে এল বড় তথ্যপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলের

ইথিওপিয়া বিমান দুর্ঘটনা: 'বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮' মডেলের বিমান বাতিল করলো ভারত

দ্য ওয়াল ব্যুরো: ১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু মেম্বার সহ মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি-৩০২। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই বিমান ভেঙে পড়ার পরেই বিভিন্ন দেশ সিদ্ধান্ত নিয়েছিল বাতিল করা হবে এই বিশেষ মডেলের বিমা

ইথিওপিয়া বিমান দুর্ঘটনা: 'বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮' মডেলের বিমান বাতিল করলো ভারত

শেষ আপডেট: 12 March 2019 21:29

দ্য ওয়াল ব্যুরো: ১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু মেম্বার সহ মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি-৩০২। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই বিমান ভেঙে পড়ার পরেই বিভিন্ন দেশ সিদ্ধান্ত নিয়েছিল বাতিল করা হবে এই বিশেষ মডেলের বিমানের উড়ান। সেই পথেই এক ধাপ এগলো ভারত। দেশের বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ সিদ্ধান্ত নিয়েছে, ভারতে যেসমস্ত বিমান সংস্থার কাছে এই মডেলের প্লেন রয়েছে আপাতত সেগুলিকে বসিয়ে দেওয়া হবে। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা শহর থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে রওনা হয়েছিল ফ্লাইট ইটি-৩০২। উড়ানের ৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয়েছে বিমানে সওয়ার ১৫৭ জনেরই। তাঁদের মধ্যেই ছিলেন রাষ্ট্রপুঞ্জের ভারতীয় উপদেষ্টা শিখা গর্গ। ছিলেন আরও ৩ ভারতীয়ও। এই দুর্ঘটনার পরেই ডিজিসিএ সিদ্ধান্ত নিয়েছে আপাতত বাতিল করা হবে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানগুলির উড়ান। ভারতীয় বিমানমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষাই সবার আগে। তাই নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারতে স্পাইস জেট এবং জেট এয়ারওয়েজের কাছে এই বিশেষ মডেলের বিমান রয়েছে। স্পাইস জেটের কাছে থাকা এই মডেলের বিমান সংখ্যা ১৩। অন্যদিকে জেট এয়ারওয়েজের কাছে ৫টি বোয়িং ৭৩৭ বিমান রয়েছে। পাঁচমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং চিন সহ একাধিক দেশ এই বিশেষ মডেলের বিমানগুলির উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বার সেই পথেই হাঁটলো ভারত। আমেরিকার বিমান প্রস্তুতকারী সংস্থার তৈরি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান আপাতত না চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশ।

```