ইন্দোনেশিয়ার পর ফিলিপিন্স, ভয়াবহ ভূমিকম্পের কবলে দ্বীপরাষ্ট্র, জারি সুনামির সতর্কতা
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে ভয়াবহ সুনামিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল ইন্দোনেশিয়া। এ বার ভয়াবহ ভূমিকম্প হলো ফিলিপিন্সে।
শনিবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাওতে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। ফিলিপিন্সের দক্ষিণ দিকের উপ
শেষ আপডেট: 29 December 2018 06:42
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে ভয়াবহ সুনামিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল ইন্দোনেশিয়া। এ বার ভয়াবহ ভূমিকম্প হলো ফিলিপিন্সে।
শনিবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাওতে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। ফিলিপিন্সের দক্ষিণ দিকের উপকূলবর্তী অঞ্চল হলো এই মিন্ডানাও। বিবিসি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল মিন্ডানাও উপকূলের সবচেয়ে বড় শহর দাভাওয়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে।
এই ভূমিকম্পের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দাভাওয়ের। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু ৭.২ মাত্রার ভূমিকম্প মানে যথেষ্ট বড় কম্পন। তাই অনেকেই আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। ধীরে ধীরে সব খবর পাওয়া যাবে বলেই ধারণা প্রশাসনের।
উপকূল এলাকায় ভূমিকম্প হওয়াতে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জারি করা হয়েছে এই সতর্কতা। স্থানীয় প্রশাসনের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে উপকূলবর্তী এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও উপকূলবর্তী এলাকায় কাউকে না যাওয়ার জন্য প্রশাসনের তরফে নির্দেশ জারি হয়েছে।
ফিলিপিন্সে এই ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়েছে ক্যারিবিয়ান সাগরের আরেক দ্বীপ ইন্দোনেশিয়াতেও। এ বছর ভূমিকম্প ও সুনামির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই দ্বীপরাষ্ট্রে। সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলের সুলাইওয়াসি দ্বীপে মারাত্মক ভূমিকম্প হয়। যার তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্প ও তার জেরে সুনামিতে প্রায় দু'হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। চলতি মাসেও ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের জেরে সুনামি হয়। তাতে প্রায় ৪০০ লোক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু।