
শেষ আপডেট: 6 January 2020 17:30
এখানেই শেষ নয়, হেড করে গোল করার পরে ঠিক যেমনটা মেসি, রোনাল্ডোদের সেলিব্রেট করতে দেখা যায়, খানিকটা সেভাবেই সেলিব্রেট করল সেই হরিণ। হাবভাব এমন, সেই যেন দলকে জিতিয়ে দিয়েছে। হঠাৎ করে গোলপোস্টের পিছন দিকে মুখ করে লাফিয়ে উঠল একবার। তারপর দৌড়ে গেল কর্নার ফ্ল্যাগের দিকে। ঠিক যেভাবে তাবড় তাবড় ফুটবলাররা সেলিব্রেট করে থাকেন, সেভাবেই সেলিব্রেশনে মাতল এই হরিণ।
এই ভিডিও শেয়ার হওয়ার পরেই তা ভাইরাল। সবাই হরিণের সেই গোলের তারিফ করেছেন। তবে তার সঙ্গে গোলের পরে হরিণের সেলিব্রেশনের তারিফ হয়েছে অনেক বেশি।
দেখুন সেই ভিডিও
https://twitter.com/thatgirlondeck/status/1205708335988846593?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1205708335988846593&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fdeer-scores-a-goal-celebrates-wildly-like-a-last-minute-winner_294607.html
কয়েক মাস আগে একটি গরুর ফুটবল খেলার একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে কয়েকজন কিশোরের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গরুর সে কী ড্রিবলিং। বল কাড়তে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল কিশোরদের। তাদের সঙ্গে পাল্লা দিচ্ছিল গরু। তবে এক্ষেত্রে একাই খেলতে দেখা গেল হরিণকে।