
শেষ আপডেট: 8 September 2018 12:38
এই দুর্ঘটনা নিয়ে প্রথমে কাঠমাণ্ডুর এয়ারপোর্ট জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী জানিয়েছিলেন, ধাড়িং জেলায় একটি পাহাড়ি এলাকায় ওই ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ পাওয়া গিয়েছে৷ আকাশ এবং সড়কপথে দুভাবেই ওই ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা রয়েছে৷ কিন্তু পরে উদ্ধারকারী দল পৌঁছায় ঘটনাস্থলে। এক মহিলাকে উদ্ধার করা সম্ভব হলেও পাইলট সহ বাকি ৬ যাত্রী মারা যান বলে জানা যায়৷ ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন ওই মহিলা যাত্রী।
প্রসঙ্গত, ২০১৬ সালে কাঠমাণ্ডুর ২২ কিলোমিটার উত্তরে একটি হেলিকপ্টার ভেঙে সাতজন প্রাণ হারিয়েছিল৷ ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকার্যের সময় ব্যবহৃত চপারগুলির সঙ্গেও এই ধরণের ঘটনা ঘটেছে একাধিকবার৷ অনেকের প্রাণও গিয়েছে৷ আর এই ধরণের ঘটনায় প্রশ্ন উঠছে নেপালের এয়ার সেফটির বিষয়টিতে৷