Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

র‍্যাম্পে ক্যাটওয়াক করল খোদ ক্যাট বাবাজি!

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন শোয়ের র‍্যাম্পওয়াক মানেই চারদিকে চোখ ধাঁধানো সুন্দরীদের মেলা। জমকালো পোশাকের সঙ্গে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। কোন মডেল কত ভালো 'ক্যাটওয়াক' করতে পারেন সেটাই দেখার পালা। তবে এ বার ফ্যাশন শোয়ের র‍্যাম্প মাতালো এক বেড়া

র‍্যাম্পে ক্যাটওয়াক করল খোদ ক্যাট বাবাজি!

শেষ আপডেট: 6 May 2019 08:19

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন শোয়ের র‍্যাম্পওয়াক মানেই চারদিকে চোখ ধাঁধানো সুন্দরীদের মেলা। জমকালো পোশাকের সঙ্গে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। কোন মডেল কত ভালো 'ক্যাটওয়াক' করতে পারেন সেটাই দেখার পালা। তবে এ বার ফ্যাশন শোয়ের র‍্যাম্প মাতালো এক বেড়াল। আক্ষরিক অর্থেই ক্যাটের (পড়ুন বেড়াল) কায়দার 'ক্যাটওয়াক' দেখলেন দর্শকরা। আর খোদ বেড়ালই যখন ক্যাটওয়াক করছে, তখন তা যে নিঃসন্দেহে এক্কেবারে পারফেক্ট হবে তা বলার অপেক্ষা রাখে না। দর্শক থেকে শোয়ে হাজির মডেল----সবাই একেবারে তাজ্জব বনে গিয়েছেন ছোট্ট বেড়ালের এমন কাণ্ড দেখে। মরক্কোর একটি ফ্যাশন শো-তে ঘটেছে এমন ঘটনা। আচমকাই র‍্যাম্পে উঠে হাঁটতে দেখা গিয়েছে একটি বেড়ালকে। দেখে আন্দাজ করা যায় এ বেড়াল কারও পোষ্য নয়। একটি সাধারণ 'স্ট্রিট ক্যাট'। তবে সোনালি-বাদামি কম্বিনেশনের বেড়াল বাবাজির রয়েছে একখানা বাহারের লেজ। অনেকটা লোমশ লেজেওয়ালা কাবুলি বেড়ালের মতো। ভাইরাল হয়েছে বেড়ালের ক্যাটওয়াকের এই ভিডিও। যেখানে দেখা গিয়েছে, মডেলরা সার দিয়ে পরপর লাইন করে একইদিকে হেঁটে চলেছেন। তবে বেড়ালটি অবশ্য সে দিকে যায়নি। মুখ ঘুরিয়ে একদম অন্যদিকে হাঁটা লাগিয়েছে। মাঝে আবার দু'জন মডেলের ফাঁক দিয়ে গলে র‍্যাম্পের অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছে ওই বেড়াল। ফ্যাশন শোয়ের লাইমলাইট কেড়ে নেওয়া এই বেড়াল এখন সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত। তাঁর স্টাইলিশ ক্যাটওয়াকে মজেছে নেট দুনিয়া। নেটিজেনরা বলছেন, এত সামান্য সময়ের জন্য নয়, বরং মডেলিং কেরিয়ার নিয়ে বেড়ালটির এ বার একটু ভাবনা-চিন্তা করা উচিত। তবে ফ্যাশন শোয়ের র‍্যাম্পে 'স্ট্রিট অ্যানিম্যাল'-দের আগমন এই প্রথম নয়। চলতি বছর জানুয়ারি মাসেই একটি ফ্যাশন শোয়ের র‍্যাম্পে শো-স্টোপার হিসেবে র‍্যাম্পওয়াক করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তবে সিদ্ধার্থের বদলে ওই শোয়ের সব আকর্ষণ কেড়ে নিয়েছিল একটি 'স্ট্রিট ডগ'। দিব্যি সিদ্ধার্থের পাশেপাশে র‍্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল ওই সারমেয়কে। https://www.youtube.com/watch?v=rYdkHNLPWLc

```