
শেষ আপডেট: 20 April 2020 10:01
তবে এটা কোনও অ্যাকশন সিনেমার শ্যুটিং সেটে হয়নি। এ ঘটনা ঘোর বাস্তবের। পোলান্ডের রাস্তায় ঘটেছে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। পুলিশ সূত্রে খবর, আগুনে ঝলসানোর পাশাপাশি দুর্ঘটনা পুরো দুমড়ে মুচড়ে গিয়েছিল গাড়িটি। দমকলবাহিনী এসে গাড়ির ধ্বংসাবশেষ কেটে উদ্ধার করেন চালককে। পুলিশ জানিয়েছে, সে সময় জ্ঞান ছিল তাঁর।
https://www.facebook.com/ezgalarmowo/videos/514160705926431/
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের অনুমান এ যাত্রায় হয়তো প্রাণে বেঁচে যাবেন গাড়ির চালক। ডেলি মেলের একটি রিপোর্ট অনুসারে পোল্যান্ডের এই দুর্ঘটনা ঘটেছে গত রবিবার সন্ধে ৬টা নাগাদ। মূলত ওই আইল্যান্ডে ধাক্কা মারার পর একটি গাছের সঙ্গেও ধাক্কা খায় গাড়িটি। গতি এতই বেশি ছিল যে গাছ সমেত শূন্যে উড়ে যায় গাড়িটি। এরপর ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরে স্থানীয় একটি কবরখানার কাছে ছিটকে পড়ে যায়। তারপরেই আগুন ধরে যায় গাড়িতে। বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দুর্ঘটনার ভিডিও। দেখে ফেলেছেন ১০ লক্ষ মানুষ। প্রায় ৫ হাজার শেয়ারও হয়েছে এই ভিডিও। স্থানীয় প্রশাসনের তরফেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে দুমড়ানো-মুচড়ানো গাড়ির ছবি।