Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনার থাবায় বন্ধ হতে পারে কান ফিল্ম ফেস্টিভ্যাল, ইতিহাসে প্রথমবার

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের থাবায় এবার বন্ধ হয়ে যেতে পারে পৃথবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হবে। কান চলচ্চিত্র উৎসব কমিটির

করোনার থাবায় বন্ধ হতে পারে কান ফিল্ম ফেস্টিভ্যাল, ইতিহাসে প্রথমবার

শেষ আপডেট: 12 March 2020 11:28

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের থাবায় এবার বন্ধ হয়ে যেতে পারে পৃথবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হবে। কান চলচ্চিত্র উৎসব কমিটির সভাপতি পিয়ের লেসকিওর বলেন, “এখনও যা পরিস্থিতি তাতে আমরা আশাবাদী ফিল্ম ফেস্টিভ্যাল নির্বিঘ্নে করা যাবে। কিন্তু পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তাহলে আমরা ফেস্টিভ্যাল বন্ধ করে দেব। কোনও ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই।” সারা ইউরোপের মতো করোনা আতঙ্কে কাঁপছে ফ্রান্সও। একসঙ্গে এক জায়গায় ১০০ জনের বেশি মানুষকে জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ফরাসি সরকার। এর মধ্যেই জানা গিয়েছে করোনা আতঙ্কে বন্ধ হয়ে যেতে পারে কান চলচ্চিত্র উৎসব। যদিও হাতে এখনও দু’মাসের মতো সময় রয়েছে। ২০২০ সালের কান চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ১২-১৩ মে। কর্তৃপক্ষের আশা পরিস্থিতির উন্নতি হবে। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে দু’মাস বাদে হয়তো তা থাকবে না। যদিও প্রস্তুতি থামাচ্ছে না চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এই উৎসব বন্ধ হলে ক্ষতি হবে ৩২ মিলিয়ন ইউরো। করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। ব্যাপক আতঙ্ক সারা দুনিয়া জুড়ে। চিন থেকে শুরু হওয়া প্রকোপ ছেয়ে গিয়েছে দেশের পর দেশে। আমেরিকা থেকে ব্রিটেন, ইতালি থেকে ইরান—করোনা যেন দানবের আকার নিয়েছে। সঙ্কটের মধ্যে পড়ে গিয়েছে ইতালি ও ইংল্যান্ডের ফুটবল লিগ। আইপিএল নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সমস্ত ইউরোপিয়ানদের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতেও বিদেশিদের আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে।

```