Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবরস্থানে ঢুকে মৃতদেহর সঙ্গে যৌন সম্পর্ক, ছ'বছরের জেল যুবকের

দ্য ওয়াল ব্যুরো: নেশার ঘোরে কবরস্থানে ঢুকে কফিনের ঢাকনা খুলে মৃতদেহর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে যুবককে ৬ বছরের জেলের সাজা শোনালেন বিচারক। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। পুলিশ সূত্রে খবর, বছর তেইশের কাশ

কবরস্থানে ঢুকে মৃতদেহর সঙ্গে যৌন সম্পর্ক, ছ'বছরের জেল যুবকের

শেষ আপডেট: 2 February 2019 13:02

দ্য ওয়াল ব্যুরো: নেশার ঘোরে কবরস্থানে ঢুকে কফিনের ঢাকনা খুলে মৃতদেহর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে যুবককে ৬ বছরের জেলের সাজা শোনালেন বিচারক। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। পুলিশ সূত্রে খবর, বছর তেইশের কাশিম খুররম বৃহস্পতিবার রাতে ওই কবরস্থানে ঢোকেন। সেই সময় তিনি প্রচুর পরিমাণে মদ খেয়েছিলেন বলে জানা গিয়েছে। মদ ছাড়াও নাকি ড্রাগসের নেশাও করেছিলেন কাশিম। কবরস্থানের সিকিউরিটি গার্ড জানিয়েছেন, প্রথমে দরজা দিয়ে ঢুকতে গেলে তাঁকে নিষেধ করেন তিনি। তারপরেও পাঁচিল টপকে সেখানে ঢোকেন কাশিম।

আরও পড়ুন বন্ধুকে খুন করে রক্তপান! দু’ দশক পর ভুয়ো ডাক্তার সেজে বসলেন আততায়ী

কবরস্থানে ঢুকে প্রথমেই কফিনের ঢাকনা খোলার চেষ্টা করেন ওই যুবক। বেশ কিছু ঢাকনা তিনি ভেঙে ফেলেন বলেও জানা গিয়েছে। তারপর তিনটি কফিনের মধ্যে ঢুকে মৃতদেহর সঙ্গে যৌন সঙ্গম করেন কাশিম। ঢাকনা ভাঙার শব্দ পেয়ে সিকিউরিটি গার্ড সেখানে এসে ওই অবস্থায় দেখতে পান কাশিমকে। তিনিই পুলিশে খবর দেন। পুলিশ এসে গ্রেফতার করে কাশিমকে। পরদিন শুনানি চলাকালীন আদালতের বিচারক বলেন এই অপরাধ করে কাশিম সমগ্র মানব জাতিকে কলঙ্কিত করেছেন। বিচারক মেলবোর্ন ইনম্যান বলেন কাশিম এই অপরাধ কেন করেছেন তা তিনি ছাড়া আর কেউ জানেন না। যদিও কাশিমের আইনজীবী জসেফ কেটিং দাবি করেন, কৃতকর্মের জন্য আগেই ক্ষমা চেয়েছেন কাশিম। আর এর আগে কখনও এমন  কোনও কাজ তিনি করেনি বলে দাবি করেন আইনজীবী। তবে জোসেফের বক্তব্য মানতে রাজি হননি বিচারক। কাশিমকে ৬ বছরের জেলের সাজা শোনান বিচারপতি। মনোবিদদের বক্তব্য, এও ধরণের মানসিকতা একটা রোগ। একে 'নেক্রোফিলিয়া' বলে। প্রতিটি অপরাধের নেপথ্যেই নির্দিষ্ট কারণ থাকে। তাছাড়া একটি পূর্ব নির্ধারিত মানসিকতার বশবর্তী হয়েই এই ধরণের অপরাধ হয়। এক্ষেত্রেও সেটাই হয়েছিল।  এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে দরজা ভেঙে শ্মশানে ঢুকে পরপর এতগুলি মৃতদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ঘটনা সচরাচর শোনা যায় না।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```