Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানিরা দেওয়ালে ডিম ছুড়েছিল, লন্ডনের দূতাবাসে সাফাই অভিযান ভারতীয়দের

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই উগ্র বিরোধিতায় নেমে পড়েছে ইমরান খান প্রশাসন। লাগাতার ভারত বিরোধী উস্কানি দেওয়া চলছে ইসলামাবাদ থেকে। তার ফলে বিদেশে ভারতীয় দূতাবাসগুলির সামনেও পাকিস্তানিদের বিক্ষোভ চলছে। তার মধ্যে সব

পাকিস্তানিরা দেওয়ালে ডিম ছুড়েছিল, লন্ডনের দূতাবাসে সাফাই অভিযান ভারতীয়দের

শেষ আপডেট: 7 September 2019 14:47

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই উগ্র বিরোধিতায় নেমে পড়েছে ইমরান খান প্রশাসন। লাগাতার ভারত বিরোধী উস্কানি দেওয়া চলছে ইসলামাবাদ থেকে। তার ফলে বিদেশে ভারতীয় দূতাবাসগুলির সামনেও পাকিস্তানিদের বিক্ষোভ চলছে। তার মধ্যে সব থেকে জঘন্য ঘটনা ঘটেছে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে। গত তিন সেপ্টেম্বর লন্ডনে বসবাসকারী কয়েকশ পাকিস্তানি ও খালিস্তান পন্থীরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায়। ভারতীয় দূতাবাসের দেওয়ালে তারা ডিম ছোড়ে, কেউ বা পাথর ছুড়ে মারে। ভারতীয় দূতাবাসের কাচের জানালা ভেঙে যায় তাতে। এমনকী ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে তারও অবমাননা করা হয়। তা নিয়ে বরিস প্রশাসনের কাছে আগেই প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি। শনিবার দেখা গেল, লন্ডনে বসবাসকারী ভারতীয়রা দূতাবাস সাফাই অভিযানে নামলেন। তাতে নেতৃত্ব দিলেন লন্ডনে স্থিত ভারতীয় রাষ্ট্রদূত রুচি ঘনশ্যাম। ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা নিয়ে আগেই নিন্দা করেছিল ব্রিটেন। এই ঘটনায় এখনও অবধি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বার্মিংহ্যামের এক বাসিন্দা ইনাম উল হক এই ঘটনার মূল চক্রী। তাকেও খুঁজছে পুলিশ। তবে গ্রেফতার করলেও দূতাবাসের দেওয়াল ও সামনের চাতাল পরিস্কার করার জন্য স্থানীয় পুর কর্তৃপক্ষও কোনও ব্যবস্থা নেয়নি। এজন্য লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন সেখানে বসবাসকারী অনেক ভারতীয়। তা ছাড়া দূতাবাসের দেওয়াল পরিষ্কারের জন্য যে শ্রম ও অর্থ তাদের খরচ হয়েছে তা প্রতীকী ভাবে সাদিক খানের কাছ থেকে দাবিও করেন তাঁরা। এজন্য একটি প্রতীকী ইনভয়েসও পাঠানো হয়েছে লন্ডনের মেয়রের কাছে।

```