Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

দ্য ওয়াল ব্যুরো: আরও এক রাষ্ট্রপ্রধান কোভিডে আক্রান্ত হলেন। করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জের বলসোনারোর। যদিও ফুটবলের দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি যথেষ্ট ভাল রয়েছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া আর কোনও সমস্যা নেই তাঁর। ম

করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

শেষ আপডেট: 7 July 2020 16:06

দ্য ওয়াল ব্যুরো: আরও এক রাষ্ট্রপ্রধান কোভিডে আক্রান্ত হলেন। করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জের বলসোনারোর। যদিও ফুটবলের দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি যথেষ্ট ভাল রয়েছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া আর কোনও সমস্যা নেই তাঁর। মঙ্গলবার টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট নিজেই। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় তাঁর কোভিড টেস্ট হয়েছিল। মঙ্গলবার রিপোর্ট এসেছে পজিটিভ। জানা গিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্টের জ্বর হয়েছে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় নিজের বাড়িতে বসেই টেলিভিশনে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রেসিডেন্ট বলসোনারো। সেই সময়েই তিনি ঘোষণা করেন যে তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, রবিবার থেকেই জ্বর ছিল প্রেসিডেন্টের। সোমবার জ্বর বাড়তে থাকায় কোভিড টেস্ট করান তিনি। পাশাপাশি সেনার হাসপাতালে বুকের সতর্কতা স্বরূপ বুকের এক্স-রেও করিয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর রিপোর্ট এসেছে নেগেটিভ। জানা গিয়েছে, সোমবার ১০০-র উপর জ্বর ছিল প্রেসিডেন্ট বলসোনারোর। তবে তিনি অবশ্য বলছেন, 'ভালই' আছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া শরীরে কোনও কষ্ট নেই তাঁর। প্রসঙ্গত, এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি প্রাথমিক ভাবে কয়েকদিন হোম আইসোলেশনে থাকার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আইসিইউতেও রাখা হয় তাঁকে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,১৮,৩৩,৮২৬। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৫,৪৩,২৮০ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৭,৯৬,৪৫৩ জন। বিশ্বের কোভিড পরিসংখ্যান আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৬,৪৩,৫৩৯। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৬,০৯৩ জনের। আর করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১০,৭২,২২৯ জন। ব্রাজিলে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৫,০৫,২১৭।

```