দ্য ওয়াল ব্যুরো: এ ছেলের স্কিল দেখলে চমকে যাবেন লিও মেসি, সিয়ার সেভেনও!
এক চাকার সাইকেলে বসে এমন জাগলিং? হলিউড অভিনেত্রী জেনিফার গার্নারের পোস্ট করা ভিডিয়ো দেখে চমকে গেল সোশ্যাল মিডিয়া।
নাইজিরিয়ার জিকেবি ইউনিসাইকেল অ্যাকাডেমির এই কিশোর কী করল? এক চাকার সাইকেলে লাগানো একটা লম্বা রড। দু’দিকে প্যাডেল। ডান পা প্যাডেলে দিয়ে ব্যালান্স করছে ওই কিশোর। আর মাথায় রাখা একটা বাটি। বাঁপায়ে রাখা আরও তিনটে বাটি। একটার উপুর একটা। এক পায়ে প্যাডেল করে চাকাটা দু’বার সামনে পিছনে করেই বাঁ পাটা ছুড়ে দিল কিশোর। পায়ে রাখা তিনটে বাটি গিয়ে বসে পড়ল মাথায় রাখা বাটির উপর। যেন ম্যাজিক!
জেনিফারের এই ভিডিয়ো দেখে অনেকেই বিস্মিত হলেন। এই বয়সে এমন স্কিল দেখে অবাক হয়ে কেউ কেউ লিখলেন, “ও কি মানুষ?”
বালির উত্তম দাসের কথা মনে পড়ে? ২০০৯ সালে বাংলার ফুটবল মাঠকে চমকে দিয়েছিলেন দাওনাগাছির উত্তম। বালি বাজার থেকে চেপেছিলেন মোটর সাইকেলে। সে দিন ছিল ডার্বি। মাথায় একটি ফুটবল নিয়ে বাইক চালাতে শুরু করেন উত্তম। মাথায় রাখা বলটা যেন আঠার মতো লেগে আছে। যে সিগন্যালে আটকায় তাঁর মোটরসাইকেল, সেখানে দাঁড়িয়ে বল নাচাতে শুরু করেন তিনি।
কিন্তু এক-চাকার সাইকেলে এমন জাদু দেখে অনেকেই বলছেন, ছেলেটা মুগ্ধ করে দিল।
https://www.instagram.com/p/B2cXZoyjuzF/?utm_source=ig_web_copy_link