ইস্তানবুলের সৌদি কনস্যুলেট জেনারেলের বাড়িতেই মিলল সাংবাদিক জামাল খাশোগি’র দেহাংশ!
দ্য ওয়াল ব্যুরো: ইস্তানবুলের সৌদি কনস্যুলেট জেনারেলের বাড়িতেই নাকি পাওয়া গিয়েছে মৃত সাংবাদিক জামাল খাশোগি’র দেহ। মঙ্গলবার এই তথ্য প্রকাশিত হয়েছে ইউনাইটেড কিংডমের একটি সংবাদ মাধ্যমে।
সৌদির সরকার এর আগেই স্বীকার করে নিয়েছিল যে ইস্তানবুলের সৌ
শেষ আপডেট: 23 October 2018 22:09
দ্য ওয়াল ব্যুরো: ইস্তানবুলের সৌদি কনস্যুলেট জেনারেলের বাড়িতেই নাকি পাওয়া গিয়েছে মৃত সাংবাদিক জামাল খাশোগি’র দেহ। মঙ্গলবার এই তথ্য প্রকাশিত হয়েছে ইউনাইটেড কিংডমের একটি সংবাদ মাধ্যমে।
সৌদির সরকার এর আগেই স্বীকার করে নিয়েছিল যে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের মধ্যেই খুন করা হয়েছে খাশোগিরকে। সৌদির রাজধানী রিয়াধের তরফে সে দেশের সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় এই তথ্য। এমনকী এও বলা হয়েছিল মৃত্যুর আগে পর্যন্ত বাঁচার তাগিদে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন সাংবাদিক জামাল খাশোগির।
সংবাদমাধ্যম স্কাই নিউজের রিপোর্ট অনুসারে, ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট ৫৯ বছরের জামাল খাশোগিরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। যাতে তাঁকে চিনতে না পারা যায় সেই জন্য ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল জামালের মুখ।
অন্যদিকে, তুরস্কের রডিনা পার্টির নেতা ডগু পেরিনসেক দাবি করেছেন, ইস্তানবুলের সৌদি কনস্যুলেট জেনারেলের বাড়ির বাগানে একটি কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে নিহত জামাল খাশোগি’র দেহ। তুরস্কের প্রেসিডেন্টও জামাল খাশোগি’র মৃত্যুর জন্য সৌদি আরবের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, বহুদিন ধরেই জামালকে খুনের পরিকল্পনা করছিল সৌদি সরকার। খুনের পর কোথায় লুকানো হবে দেহ সেই নিয়েও নাকি প্ল্যান করা ছিল আগে থেকেই। এমনটাই অভিযোগ এনেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রসঙ্গত চলতি মাসের ২ তারিখে নিজের তুর্কি বাগদত্তা হ্যাটিস সেনজিজকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন জামাল খাশোগির। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। অভিযোগ উঠেছিল, সরকার বিরোধী মনোভাব পোষণ করায় তাঁকে হত্যা করা হয়েছে। জানা গিয়েছিল সৌদির উপ-গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ বন্ধু সৌদি আল-কাহতানিকে জামাল খশোগির’র খুনের ঘটনায় বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। এ বার প্রকাশ্যে এল আরও এক নতুন তথ্য।