Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'মাতাল' পাখিদের জ্বালায় জেরবার মিনেসোটা

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত পাকা বেরি জাতীয় ফল খেলে কী হয় জানেন? প্রাথমিক ভাবে অবশ হয়ে যেতে পারে স্নায়ুতন্ত্র। আর তারপর স্তব্ধ হয়ে যেতে পারে হৃদযন্ত্রও। না মানুষের নয়, পাখির। কারণ পাকা বেরি জাতীয় ফলে থাকে অত্যধিক পরিমাণে অ্যালকোহল। আর এই অ্যা

'মাতাল' পাখিদের জ্বালায় জেরবার মিনেসোটা

শেষ আপডেট: 5 October 2018 10:14

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত পাকা বেরি জাতীয় ফল খেলে কী হয় জানেন? প্রাথমিক ভাবে অবশ হয়ে যেতে পারে স্নায়ুতন্ত্র। আর তারপর স্তব্ধ হয়ে যেতে পারে হৃদযন্ত্রও। না মানুষের নয়, পাখির। কারণ পাকা বেরি জাতীয় ফলে থাকে অত্যধিক পরিমাণে অ্যালকোহল। আর এই অ্যালকোহলে পরিপূর্ণ ফল যদি কোনও পাখি বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলেই তারা আচরণ করবে মাতালের মতো। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। সম্প্রতি আমেরিকার মিনেসোটায় এমনটাই হয়েছে। যেখানে সেখানে দেখা যাচ্ছে একদল পাখিকে। যাদের আচরণ একেবারেই বখাটে মাতালদের মতো। যখন তখন গাড়ির সামনে এসে যাচ্ছে। ফলে মারা গিয়েছে বেশ কয়েকটি পাখি। কেউ কেউ কিছুতেই পথ চিনে বাসায় ফিরতে পারছে না। কেউ বা পথ ভুলে সটান গিয়ে গোঁত্তা খাচ্ছে কোনও বাড়ির জানলায়। গত কয়েকদিনে এই পাখিদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে মিনেসোটার বাসিন্দাদের জনজীবন। এমনকী পুলিশের তরফেও রীতিমতো নির্দেশিকা জারি করে এইসব পাখিদের থেকে সতর্ক থাকতে বলা হয় জনগণকে। আপাতত মিনেসোটা প্রশাসনের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে রবিন, সিডারওয়্যাক্সউইং বা থ্রাশ প্রজাতির এই পাখিরা। ইতিমধ্যেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তিনটি পাখির। পক্ষী বিশারদ এবং গবেষকরা জানিয়েছেন, অতিরিক্ত বেরি জাতীয় ফল খাওয়ার ফলেই এ হেন মাতালের মতো আচরণ করছে ওই পাখিদের দল।

```