Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংলিশ-রোটনেস্ট-এর পর আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় বর্ধমানের কালনার মেয়ে সায়নীর

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৮ বছর বয়সে সাঁতরে পার হয়েছিলেন গঙ্গা। সেই শুরু। তারপর একে একে ইংলিশ চ্যানেল, রোটনেস্ট চ্যানেল অতিক্রম করার পর এ বার আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করলেন বাংলার বর্ধমানের কালনার মেয়ে বছর ২১-এর সায়নী দাস। রবিবার দুপুর

ইংলিশ-রোটনেস্ট-এর পর আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় বর্ধমানের কালনার মেয়ে সায়নীর

শেষ আপডেট: 9 June 2019 13:31

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৮ বছর বয়সে সাঁতরে পার হয়েছিলেন গঙ্গা। সেই শুরু। তারপর একে একে ইংলিশ চ্যানেল, রোটনেস্ট চ্যানেল অতিক্রম করার পর এ বার আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করলেন বাংলার বর্ধমানের কালনার মেয়ে বছর ২১-এর সায়নী দাস। রবিবার দুপুরে এই চ্যানেল সাঁতরে পার হন সায়নী। তাঁর এই সাফল্যের কথা জানিয়েছে ক্যাটালিনা চ্যানেল সুইমিং ফেডারেশন। তাদের পর্যবেক্ষক ড্যান সিমোনেল্লি জানিয়েছেন, "সারা দিন ধরে স্রোতের বিপরীতে সাঁতার কেটে এই অসাধ্য সাধন করেছেন সায়নী। কিন্তু সারা দিনে একবারের জন্যও ক্লান্ত হননি তিনি। সবসময় শক্ত থেকে সাঁতার কেটেছেন। শেষ পর্যন্ত আমেরিকার স্যাক্রেড কোভে গিয়ে শেষ হয় সায়নীর এই সাঁতার। জলের তাপমাত্রা সবসময় একই রকমের ছিল। একদম শেষ মুহূর্তে অবশ্য তাকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিল একটি পূর্নবয়স্ক তিমি। এই ঘটনায় সামান্য হাসির উদ্রেক হয়েছিল।" জানানো হয়েছে, এই পুরো সাঁতারের তদারকির দায়িত্বে ছিলেন জোয়েল ভার্জিল। সেই সঙ্গে পাশে নৌকায় ছিলেন ড্যান সিমোনেল্লি, জ্যাক্স কোল। এর আগে ২০১৬ সালে মাত্র ১৮ বছর বয়সে গঙ্গাতে ৮১ কিলোমিটার সাঁতার কেটেছিলেন সায়নী। তারপর ২০১৭ সালে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। ২০১৮ সালে ১৯.৭ কিলোমিটার দীর্ঘ রোটনেস্ট চ্যানেল অতিক্রম করেন সায়নী। তারপর এই কৃতিত্ব তাঁর। সাঁতার শেষ করে ভারতের পতাকা নিয়ে ছবি তুলতে দেখা যায় সায়নীকে। তাঁর এই কৃতিত্বে খুশির হাওয়া তাঁর বাড়িতেও। বাংলার মেয়ের এই কৃতিত্বে গর্ববোধ করছে গোটা বাংলা।

```