Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাপড়ের ছোট্ট টুকরোই ওর টাওয়েল, অবিকল মানুষের কায়দায় স্নানের পর গা মুছল ভাল্লুক!

দ্য ওয়াল ব্যুরো: ভাল্লুক স্নান করছে এক্কেবারে মানুষের কায়দায়! একফালি সাদা কাপড় নিয়ে একদম টাওয়েলের মতোই ব্যবহার করছে সেটাকে। কখনও মাথায় বুলিয়ে ভালো করে জল মুছে নিচ্ছে। কখনও বা কানের লতিতে জমা জল সযত্নে পরিষ্কার করে নিচ্ছে। নিপুণ হাতে মুছে ন

কাপড়ের ছোট্ট টুকরোই ওর টাওয়েল, অবিকল মানুষের কায়দায় স্নানের পর গা মুছল ভাল্লুক!

শেষ আপডেট: 30 April 2019 13:49

দ্য ওয়াল ব্যুরো: ভাল্লুক স্নান করছে এক্কেবারে মানুষের কায়দায়! একফালি সাদা কাপড় নিয়ে একদম টাওয়েলের মতোই ব্যবহার করছে সেটাকে। কখনও মাথায় বুলিয়ে ভালো করে জল মুছে নিচ্ছে। কখনও বা কানের লতিতে জমা জল সযত্নে পরিষ্কার করে নিচ্ছে। নিপুণ হাতে মুছে নিচ্ছে হাত-পায়ের পাতাও। আর মুখ পরিষ্কারের বহর দেখলে তো হেসে গড়াবেন আপনি। মনে হবে এই বুঝি সদ্য ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছে। একদম পরিপাটি ফিটফাট এই ভাল্লুকের স্নান করা দেখলে চমকে যেতে হয়। একঝলক দেখে মনে হবে দীর্ঘদিন মানুষের সঙ্গে বসবাস ছিল তার। আর সেখান থেকেই বোধহয় রপ্ত করেছে এমন আদব-কায়দা। সম্প্রতি ইউকে-র একটি সাফারি পার্কে ক্যামেরা বন্দি হয়েছে ভাল্লুকের এমন কীর্তি। বেডফোর্ডশায়ারের ওই সাফারি পার্কে রয়েছে ইন্ডিয়ানা নামের এক আমেরিকান ব্ল্যাক বিয়ার। ভিডিওতে দেখা গিয়েছে ওই মেয়ে ভাল্লুকের স্নানের দৃশ্য। ছোট্ট একটা পুকুরে স্নান করতে নেমেছে সে। ভালো করে জলে গা ধুয়েই কোথা থেকে যেন আবিষ্কার করেছে একফালি সাদা কাপড়ের টুকরো। আর সেটাকেই বানিয়ে নিয়েছে নিজের টাওয়েল। কেট ডেনিস নামের এক পর্যটক সে দিন হাজির ছিলেন ওই সাফারি পার্কে। তিনি বলেন, “পশুপাখিদের স্নানের দৃশ্য দেখা সমসময়ই খুব আনন্দের। তবে এই ভাল্লুক যে অবিকল মানুষের কায়দায় স্নান করে তা দেখে অবাক হয়ে গেলাম।“ উওবর্ন সাফারি পার্কের এক কর্মী জানিয়েছেন, ওই পার্কে মোট ছ’টি আমেরিকান ব্ল্যাক বিয়ার রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোট্ট নাদুসনুদুস এই ইন্ডিয়ানাই। তবে বয়স কম হলে কী হবে, ইন্ডিয়ানাই নাকি ওই সাফারি পার্কের সবচেয়ে সাহসী ভাল্লুক। মাঝে মাঝেই নাকি মাথা গরম করে নিজের থেকে আয়তনে অনেক বড় ভাল্লুকদের সঙ্গেও মারপিট করতে ময়দানে নেমে পড়ে ইন্ডিয়ানা, জানালেন সাফারি পার্কেরই ওই কর্মী। দেখুন ইন্ডিয়ানার কীর্তি। https://www.youtube.com/watch?v=ZXcDZ43pUqQ

```