Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

চোরাশিকারিরা মেরে ফেলেছে মাকে, বুঝতে না পেরে ডেকে তোলার চেষ্টা বাচ্চা গণ্ডারের, ভিডিয়ো ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : চোরাশিকারিদের হাতে প্রাণ গিয়েছে মায়ের। কেটে নেওয়া হয়েছে তার খড়্গও। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে বিশাল দেহ। কিন্তু বাচ্চা গণ্ডার তো আর তা বুঝতে পারছে না। ভেবেছে মা হয়তো ঘুমোচ্ছে। এখুনি উঠবে। আর তাই মাকে ডেকে তোলার আপ্রাণ চেষ্টা

চোরাশিকারিরা মেরে ফেলেছে মাকে, বুঝতে না পেরে ডেকে তোলার চেষ্টা বাচ্চা গণ্ডারের, ভিডিয়ো ভাইরাল

শেষ আপডেট: 3 July 2019 08:48

দ্য ওয়াল ব্যুরো : চোরাশিকারিদের হাতে প্রাণ গিয়েছে মায়ের। কেটে নেওয়া হয়েছে তার খড়্গও। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে বিশাল দেহ। কিন্তু বাচ্চা গণ্ডার তো আর তা বুঝতে পারছে না। ভেবেছে মা হয়তো ঘুমোচ্ছে। এখুনি উঠবে। আর তাই মাকে ডেকে তোলার আপ্রাণ চেষ্টা করছে সে। কিন্তু কিছুতেই তো সাড়া দিচ্ছে না মা! সম্প্রতি এমন একটা ভিডিয়ো শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। ভিডিয়োটি অবশ্য এক বছর আগের। দক্ষিণ আফ্রিকার এক জঙ্গলে তোলা। সেই ভিডিয়ো মঙ্গলবার শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ( আইএফএস ) অফিসার পরভীন কাসওয়ান। ভিডিয়োতে দেখা যাচ্ছে, চোরাশিকারিদের হাতে প্রাণ হারিয়ে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে একটি গণ্ডার। তার ছোট্ট বাচ্চা তাকে তোলার অনেক চেষ্টা করছে। কিন্তু উঠছে না দেখে গুঁতোও মারছে। ৪৫ সেকেন্ডের এই ভিডিয়ো মন খারাপ করে দিয়েছে সবার। https://twitter.com/ParveenKaswan/status/1146033060858585088 অনেকে এই ভিডিয়ো রিটুইট করেছেন। কেউ বলেছেন, সত্যি মানুষের থেকে খারাপ বোধহয় আর কেউ হয় না। একটা খড়্গের জন্য বা দাঁতের জন্য একটা প্রাণী মারতে তাদের হাত কাঁপে না। কেউ আবার বলেছেন, সব দেশের উচিত, চোরাশিকারিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া। নইলে বাস্তুতন্ত্রর ক্ষতি হচ্ছে। অনেকেই নিজেদের রাগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার একটি ন্যাশনাল পার্কে চোরাশিকারিদের হাতে প্রাণ গিয়েছিল এই গণ্ডারটির। অনেকক্ষণ ওই অবস্থাতেই পড়ে ছিল সে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা গিয়ে তার দেহ নিয়ে আসে। কিন্তু বাচ্চা গণ্ডারটিকে কোনওভাবেই সরানো যাচ্ছিল না। তাই প্রথমে তাকে ঘুমের ওষুধ মেশানো গুলি ছুঁড়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তারপর তাকে অনাথ গণ্ডারদের থাকার জায়গায় নিয়ে আসা হয়। গণ্ডারটির নাম রাখা হয়েছিল শার্লট। পরিসংখ্যান বলছে, বিশ্বের ৮০ শতাংশ গণ্ডার দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। কিন্তু ২০১৮ সালে ৭৬৯টি গণ্ডারকে মেরে ফেলেছে চোরাশিকারিরা। এই ঘটনা ভাবাচ্ছে পশুপ্রেমী সংগঠনগুলিকে।

```