রাজা আসছেন, বসেই রইলেন ইমরান, প্রোটোকল ভাঙায় নিন্দে
দ্য ওয়াল ব্যুরো: সাংহাই কো-অপারেশন অর্ফগানাইজেশনের দু'দিন ব্যাপী বৈঠকে যোগ দিতে কিরঘজস্তানের রাজধানী বিশকেকে গিয়েছেন আট দেশের প্রধানরা। সেখানেই ফের প্রোটোকল ভাঙলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদির রাজা ঢোকার সময়ও বসে রইলেন ইমরান। আর এই নি
শেষ আপডেট: 14 June 2019 09:56
দ্য ওয়াল ব্যুরো: সাংহাই কো-অপারেশন অর্ফগানাইজেশনের দু'দিন ব্যাপী বৈঠকে যোগ দিতে কিরঘজস্তানের রাজধানী বিশকেকে গিয়েছেন আট দেশের প্রধানরা। সেখানেই ফের প্রোটোকল ভাঙলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদির রাজা ঢোকার সময়ও বসে রইলেন ইমরান। আর এই নিয়েই শুরু হয়েছে নিন্দে।
শুক্রবার সব দেশের প্রধানরা বৈঠকে বসেন। সেখানেই সৌদি আরবের রাজা সলমন বিন আবদুলাজিজ বৈঠকে ঢোকার সময় দেখা যায়, বাকি সব দেশের প্রধানরা তাঁকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়িয়েছেন। কিন্তু ইমরানকে দেখা যায়, তিনি বসেই রয়েছেন। তারপর বাকিদের উঠে দাঁড়াতে দেখে ইমরানও উঠে দাঁড়ান। তবে সবাই বসার আগেই ফের বসে পড়েন ইমরান।
এই ঘটনাটি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয়। তারপর থেকেই সমালোচনা শুরু হয়। নেটিজেনরা অনেকে বলতে থাকেন, ন্যূনতম সম্মান দেখাতেও জানেন না ইমরান। বোঝাই যাচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন তিনি। কেউ আবার বলেন, ইমরান জানেনই না, একটা সর্বদলীয় বৈঠকে কীভাবে প্রোটোকল মেনে চলতে হয়।

তবে এই ধরণের ঘটনা ইমরান খান আগেও করেছেন। ১৪ তম অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সে গিয়ে সৌদি রাজা সলমন বিন আবদুলাজিজের দোভাষীর সঙ্গে কথা বলছিলেন ইমরান। দোভাষী সেই কথা সৌদির রাজাকে জানানোর আগেই ইমরান বেরিয়ে যান। এই ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের মানুষ তাঁদের রাজাকে অসম্মান জানানোর জন্য ইমরানের সমালোচনা করেন। এমনকী পাকিস্তানের মানুষও এই ঘটনার জন্য সমালোচনা করেন ইমরানের।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-national-in-bishkek-pm-modi-talks-tough-on-terror-in-message-to-pakistan/