Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নোবেল পাওয়ার খবর পেয়ে ঘুমোতে গিয়েছিলাম: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতিতে নোবেল পাচ্ছেন বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই নোবেল পুরস্কারের সঙ্গে ষষ্ঠবারের জন্য জুড়ে গিয়েছে কলকাতার নাম। সংবাদ মাধ্যমে এই খবর প্রচার হওয়ার পর থেকেই উৎসবের মেজাজে রয়েছে বাঙালি। কিন্তু যা

নোবেল পাওয়ার খবর পেয়ে ঘুমোতে গিয়েছিলাম: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 October 2019 18:24

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতিতে নোবেল পাচ্ছেন বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই নোবেল পুরস্কারের সঙ্গে ষষ্ঠবারের জন্য জুড়ে গিয়েছে কলকাতার নাম। সংবাদ মাধ্যমে এই খবর প্রচার হওয়ার পর থেকেই উৎসবের মেজাজে রয়েছে বাঙালি। কিন্তু যাঁকে ঘিরে এত উৎসব তিনি নাকি এমন সুখবর পাওয়ার পর ঘুমোতে চলে গিয়েছিলেন!

আরও পড়ুন- অর্থনীতির নোবেল : গরীবগঞ্জের টাকা ও গুলি খেলার হারজিত

নোবেল কমিটির সঙ্গে টেলিফোনে একটি সাক্ষাৎকারের সময় এ কথা জানিয়েছেন অভিজিৎবাবু নিজেই। তিনি বলেন, "খুব সকাল সকাল খবরটা এসেছিল। আর আমি একেবারেই সকালে ঘুম থেকে উঠে পড়ার মানুষ নই। বরং আমার রোজের সিস্টেমের সঙ্গে এটা একেবারেই যায় না। তাই খবরটা পাওয়ার পরেই ঘুমোতে চলে গিয়েছিলাম।"

আরও পড়ুন- কলকাতা ও নোবেল:  ১৯০২ থেকে ২০১৯, এই নিয়ে ৬ বার

https://youtu.be/WvNRT2VMJk0 নোবেল কমিটির পক্ষ থেকেই ইউটিউবে শেয়ার করা হয়েছে সাড়ে চার মিনিটের একটি ভিডিও। সেখানেই এ কথা বলতে শোনা গিয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। ভালমতো ঘুম হয়েছিল কিনা সে ব্যাপারেও তাঁকে জিজ্ঞাসা করা হয় ওই সাক্ষাৎকারে। একটু রসিকতার মেজাজেই অভিজিৎবাবু জানান সে ভাবে ঘুম তাঁর হয়নি। নোবেল পাচ্ছেন এই খবর প্রকাশ্যে আসতেই একের পর এক ফোন এসেছে। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রিয়জনরা। তারপরেই আবার প্রেস কনফারেন্স এবং সাক্ষাৎকারের হুড়োহুড়ি। সব কিছুর মাঝে মাত্র ৪০ মিনিটই সুখনিদ্রা দিতে পেরেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- দারিদ্র্য দূরীকরণে নতুন দৃষ্টিভঙ্গির সন্ধান দিয়েই অর্থনীতিতে নোবেল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের

তবে নোবেল পাচ্ছেন এ খবর পেয়ে ঘুমোতে চলে গেলেও সত্যিই অভিজিৎবাবু ভীষণ খুশি হয়েছেন। আর এই খুশির অন্যতম কারণ স্ত্রী এস্থার ডাফলো। কারণ এস্থার শুধুই তাঁর সহধর্মীনি নন, এ বছর একই সঙ্গে নোবেল পুরস্কার পাচ্ছেন তাঁরা। একসময়ের সহকর্মীর সঙ্গেই বন্ধুত্ব গাঢ় হয়েছিল অভিজিৎবাবুর। তারপর আসে প্রেম। সংসার পাতেন দু'জনে। সুখী দাপত্যের গণ্ডি পেরিয়ে এ বার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কারের মঞ্চেও তাঁরা একসঙ্গে। নোবেল পাচ্ছেন এ খবর পাওয়ার পর থেকেই অভিজিৎবাবু তাই বারবার বলছেন, "এই পুরস্কার পাওয়া নিঃসন্দেহে আনন্দের, সম্মানের। তবে আমি অনেক বেশি গর্বিত এবং খুশি যে আমি আমার স্ত্রীর সঙ্গে এই পুরস্কার নিতে পারছি।"

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/

```