Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

করোনা: আমেরিকায় মৃত্যুমিছিল, একদিনে সংক্রমণের বলি ৮৬৫, সংখ্যা বেড়ে ৩৮৭৩  

দ্য ওয়াল ব্যুরো: ইতালি, স্পেনের পর এবার করোনাভাইরাসের প্রভাবে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় এই দেশে করোনা আক্রান্ত হয়ে ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। মঙ্গলবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তরফে পর

করোনা: আমেরিকায় মৃত্যুমিছিল, একদিনে সংক্রমণের বলি ৮৬৫, সংখ্যা বেড়ে ৩৮৭৩  

শেষ আপডেট: 1 April 2020 04:34

দ্য ওয়াল ব্যুরো: ইতালি, স্পেনের পর এবার করোনাভাইরাসের প্রভাবে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় এই দেশে করোনা আক্রান্ত হয়ে ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। মঙ্গলবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তরফে পরিসংখ্যানে একথা জানানো হয়েছে। সোমবার আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৩০০৮। মঙ্গলবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭৩। অর্থাৎ ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ১৭২। এই সংখ্যা পৃথিবীর সব দেশের থেকে বেশি। আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এতদিন এখানে মৃত্যুর সংখ্যা অনেক কম ছিল। কিন্তু এবার সেটাও হু হু করে বাড়ছে। আর একদিনে এত মৃত্যু চিন্তায় ফেলেছে হোয়াইট হাউসকে। আগে ইতালি ও স্পেনের ক্ষেত্রেও এই মৃত্যুর হঠাৎ বৃদ্ধি দেখা গিয়েছে। আমেরিকাও কি তাহলে সেই দিকেই চলেছে। এরমধ্যে মঙ্গলবার হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আগামী দু’সপ্তাহ খুবই, খুবই যন্ত্রণাদায়ক হতে চলেছে। আমি সব আমেরিকানদের বলছি, এই কঠিন সময়ের জন্য তৈরি থাকুন।” করোনাভাইরাসকে প্লেগ বলে উল্লেখ করেন ট্রাম্প। আমেইকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া এই ভাইরাসকে রোখার আর কোনও উপায় নেই। করোনার প্রভাব অনেক বেড়ে গেলেও সামাজিক দূরত্বের মাধ্যমেই তা কমানো সম্ভব হয়। ইতিমধ্যেই আমেরিকার তিন চতুর্থাংশ লকডাউন হয়ে গিয়েছে। হোয়াইট হাউসের এক আধিকারিক ডেবোরাহ বার্ক্স জানিয়েছেন, “এখানে কোনও ম্যাজিক বা কোনও ওষুধ নেই। কেবলমাত্র আমাদের প্রত্যেকের ব্যবহারই বলে দেবে আগামী ৩০ দিনে এই ভাইরাসের গতিপথ কোনদিকে যাবে। এখন যা অবস্থা তাতে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু আমরা যদি এখনও সতর্ক হই, এই সংখ্যাটা অনেকটা কমিয়ে আনতে পারব।”

```