Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জোর করে প্যারেডে হাঁটানোর ধকল সইল না শরীর, মারা গেল ৭০ বছরের হাতি তিকিরি

দ্য ওয়াল ব্যুরো: ৭০ বছরের হাতিকে দিয়েই জোর করে প্যারেড করানো হয়েছিল শ্রীলঙ্কায়। বয়সের ভারে এবং অতিরিক্ত পরিশ্রমে তখনই নেতিয়ে গিয়েছিল তিকিরি নামের ওই হাতিটি। শুরু হয়েছিল অসুস্থ তিকিরির চিকিৎসা। তবে মন শক্ত করে নিয়েছিলেন বন্যপ্রাণপ্রেমীরা। পশ

জোর করে প্যারেডে হাঁটানোর ধকল সইল না শরীর, মারা গেল ৭০ বছরের হাতি তিকিরি

শেষ আপডেট: 25 September 2019 07:14

দ্য ওয়াল ব্যুরো: ৭০ বছরের হাতিকে দিয়েই জোর করে প্যারেড করানো হয়েছিল শ্রীলঙ্কায়। বয়সের ভারে এবং অতিরিক্ত পরিশ্রমে তখনই নেতিয়ে গিয়েছিল তিকিরি নামের ওই হাতিটি। শুরু হয়েছিল অসুস্থ তিকিরির চিকিৎসা। তবে মন শক্ত করে নিয়েছিলেন বন্যপ্রাণপ্রেমীরা। পশুপাখি বিশেষজ্ঞরা ধরেও নিয়েছিলেন যে আর বেশিদিন আয়ু নেই তিকিরির। অবশেষে মারাই গেল হাতিটি।  বিবিসি-র রিপোর্ট বলছে, বয়সের ভারে কাহিল হয়ে যাওয়া ৬০টি হাতির মধ্যে তিকিরি ছিল একজন। এদের সকলকেই পেরাহেরা উৎসবে জোর করে প্যারেড করানো হত। শ্রীলঙ্কার ক্যান্ডিতে টুথের মন্দিরে (টেম্পল অফ টুথ) আয়োজিত হয় এই অনুষ্ঠান। জীর্ণ হাতিদের গায়ে চাপিয়ে দেওয়া হত ভারী জোব্বা জাতীয় জমকালো পোশাক। এর ফলে আরও কষ্ট হত তিকিরি এবং তার অন্যান্য সঙ্গীদের। 'সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা লেক চেলার্ট মঙ্গলবার ইনস্টাগ্রামে জানিয়েছেন তিকিরির মৃত্যুর খবর। তিনি লিখেছেন, "তিকিরির সমস্ত যন্ত্রণা এ বার শেষ হয়েছে। ওর আত্মা এ বার মুক্ত। আর কোনও কষ্ট ওকে ছুঁতে পারবে না। শান্তিতে থেকো তিকিরি। আর কোনওদিন এই পৃথিবীর দিকে ফিরে তাকিও না, যে পৃথিবীর তোমার এবং তোমার বন্ধুদের প্রতি চরম অত্যাচার করেছে।" https://www.instagram.com/p/B2zRnYugZag/ অগস্ট মাসে শীর্ণকায় তিকিরির ছবি প্রকাশ্যে এনেছিল 'সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন'। সেখানেই দেখা গিয়েছিল গায়ে জবরজং ভারী পোশাক পরানো অবস্থায় তিকিরিকে অংশ নিতে হয়েছে বৌদ্ধ ধর্মের ঐতিহ্যপূর্ণ এসালা পেরাহারা মিছিলে। এরপরেই ধকল সইতে না পেরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ হাতিটি। জানা যায়, "digestive ailment" নামে এক রোগের শিকার হয়েছে সে। যার ফলে হাজার চেষ্টা সত্ত্বেও কিছুতেই ওজন বাড়ছিল না তিকিরির। নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেলে সে।  ঘটনা প্রকাশ্যে আসতেই বৃদ্ধ হাতিকে কীভাবে জোর করে প্যারেডে অংশ নেওয়ানো হল, তা জানতে শুরু হয় তদন্ত। নড়েচড়ে বসেন শ্রীলঙ্কার পর্যটন ও বনমন্ত্রী জন অমরতুঙ্গা। তিনি বলেন, "আমি বন দফতরকে নির্দেশ দিয়েছি, এই অসুস্থ অবস্থায় তাকে প্যারেডে নিয়ে যাওয়ার পিছনে কারা দায়ী তা খতিয়ে দেখার জন্য। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”

```