Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

তল্লাশি চলাকালীন ফের আত্মঘাতী বিস্ফোরণ শ্রীলঙ্কায়, এনকাউন্টারে খতম ৬ শিশু-সহ ১৫ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার কলম্বোতে তিনটি চার্চ ও তিনটি হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫৯ জন। তারপর থেকেই গোটা দেশ জুড়ে চলছে তল্লাশি। শুক্রবার তল্লাশি চলাকালীন গর্ভের সন্তান ও আরও তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী ব

তল্লাশি চলাকালীন ফের আত্মঘাতী বিস্ফোরণ শ্রীলঙ্কায়, এনকাউন্টারে খতম ৬ শিশু-সহ ১৫ জঙ্গি

শেষ আপডেট: 27 April 2019 05:40

দ্য ওয়াল ব্যুরো: ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার কলম্বোতে তিনটি চার্চ ও তিনটি হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫৯ জন। তারপর থেকেই গোটা দেশ জুড়ে চলছে তল্লাশি। শুক্রবার তল্লাশি চলাকালীন গর্ভের সন্তান ও আরও তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন এই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড ইনসাফ আহমেদ ইব্রাহিমের স্ত্রী ফাতিমা ইব্রাহিম। শুক্রবার রাত থেকেই ফের গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের। এই লড়াইয়ে ১৫ জন জঙ্গি খতম হয়েছে বলে খবর। তাদের মধ্যে তিন মহিলা ও ছয় শিশুও ছিল। ১২ জন পুলিশের গুলিতে নিহত হলেও তিন জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়েছে বলে খবর। এই গুলির লড়াইয়ে অবশ্য নিরাপত্তারক্ষীদের কেউ হতাহত হননি। শ্রীলঙ্কার পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর আসে, আমপারার সাইন্থামারুথুতে লুকিয়ে রয়েছে বেশ কিছু আইসিস জঙ্গি। এই খবর পেয়ে সেনা ও পুলিশের যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সেনাকে দেখামাত্র গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। গোটা রাত ধরে এই গুলির লড়াই চলে। সেনাবাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু জানিয়েছেন, "সেখানে নিরাপত্তারক্ষীরা পৌঁছনো মাত্র গুলি চালায় জঙ্গিরা। সেনা ও পুলিশও জবাব দেওয়া শুরু করে। ধীরে ধীরে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। ১২ জন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়। শেষ পর্যন্ত আর উপায় না থাকায় নিজেদের উড়িয়ে দেয় তিন জঙ্গি।" তিনি আরও জানিয়েছেন, এই ১৫ জনের মধ্যে তিন জঙ্গি ইস্টার সানডের বিস্ফোরণে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, লুকিয়ে থাকা জঙ্গিরা প্রত্যেকে ইসলামী জঙ্গি সংগঠন আইসিস-এর শাখা ন্যাশনাল তৌহিত জামাতের সদস্য বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছিল, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে সক্রিয়ভাবে যুক্ত ছিল ন'জন জঙ্গি। তাদের মধ্যে আট জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলা জঙ্গি ছিল বলেও জানা গিয়েছে। শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, ১৪০ জনকে শনাক্ত করা হয়েছে, যারা এই জঙ্গি হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। এদের মধ্যে ৭৬ জনকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের মধ্যে সিরিয়া, মিশর প্রভৃতি দেশ থেকে আসা বিদেশিরাও রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গোটা শ্রীলঙ্কা জুড়ে এখনও জারি রয়েছে সতর্কতা। ফের জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তল্লাশি চলাকালীন বেশ কয়েকটি বিস্ফোরণ হওয়ায় নিরাপত্তারক্ষীদের সন্দেহ, জঙ্গিদের কাছে এখনও অনেক বিস্ফোরক রয়েছে। ফলে আরও সাবধানে তল্লাশি অভিযান চালাতে চাইছে তারা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-cpm-candidate-of-diamond-harbour-fuad-halim-has-been-attacked/

```