Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাবানলের মধ্যেই ৫ হাজার উট হত্যা অস্ট্রেলিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী দাবানলের প্রভাবে ক্ষরার পরিস্থিতি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে। তার মধ্যে জল খেয়ে নিচ্ছে উট, এই অভিযোগে গত পাঁচদিনে ৫ হাজারেরও বেশি উট মারা হয়েছে সেখানে। হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে এই উটদের। দক্ষিণ

দাবানলের মধ্যেই ৫ হাজার উট হত্যা অস্ট্রেলিয়ায়

শেষ আপডেট: 14 January 2020 14:15

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী দাবানলের প্রভাবে ক্ষরার পরিস্থিতি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে। তার মধ্যে জল খেয়ে নিচ্ছে উট, এই অভিযোগে গত পাঁচদিনে ৫ হাজারেরও বেশি উট মারা হয়েছে সেখানে। হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে এই উটদের। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, দাবানলের মধ্যে জলের অভাব হওয়ায় মানুষের বাড়ি ঢুকে পড়ছিল উটের দল। শুধু জল খাওয়া নয়, বাড়ি-ঘর ও মানুষেরও ক্ষতি করছিল তারা। খাবার ও জলের অভাব দেখা দিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগজিকিউটিভ বোর্ডের সদস্য মারিতা বাকের জানিয়েছেন, এই উটের দৌরাত্ম্যে এলাকার অনেক সমস্যা হচ্ছে। মারিতা বলেন, “আমরা গরমের মধ্যে আটকে রয়েছি। বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। ভিতরেও কোনওরকমে এসি চালিয়ে থাকতে হচ্ছে। তারমধ্যে প্রতিদিন উটেরা এসে বেড়া ভেঙে বাড়ির ভিতরে ঢুকে এসির মধ্যে থেকে জল খাওয়ার চেষ্টা করছে। এছাড়াও যেখানে যেখানে খোলা জল রয়েছে সব খেয়ে যাচ্ছে।” মারিতা বাকের আরও বলেন, "এই এলাকায় প্রায় ২ হাজার ৩০০ মানুষের বাস। আমরা বুঝতে পারছি এই সিদ্ধান্তের ফলে বন্যপ্রাণী সংগঠনগুলি আমাদের বিরোধিতা করবে। কিন্তু বর্তমানে মানুষদের প্রাণ বাঁচানো আমাদের কাছে বেশি গুরুত্ত্বপূর্ণ মনে হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই এলাকার দায়িত্বে থাকার ফলে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল দাবানলের মধ্যে জলের জোগান যেন শেষ না হয়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের তাতে সমস্যা হত।" তারপরেও প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেছে বিভিন্ন বন্যপ্রাণী সংগঠন। তাদের অভিযোগ, এই পরিস্থিতি অন্যভাবেও মোকাবিলা করা সম্ভব হত। কারও সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এটা কোনওমতেই মেনে নেওয়া যায় না। নভেম্বর মাস থেকে বিধ্বংসী দাবানলের কবলে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই এই আগুনের কবলে পড়ে ১৭ জন মানুষ ও ৪৮০ মিলিয়নের বেশি পশুপাখির মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য আসছে এই দাবানল মোকাবিলা করার জন্য। অস্ট্রেলিয়ায় সরকারও দিনরাত সেই কাজেই ব্যস্ত। তারমধ্যেই এই ৫ হাজারেরও বেশি উট মেরে ফেলার ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মহলে।

```