Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব অর্থনীতিতে করোনা-ধাক্কা: মন্দা কাটাতে ৫ ট্রিলিয়ন ডলার ঢালার অঙ্গীকার জি-২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণে উন্নত দেশগুলির অর্থনীতিই খাদের ধারে এসে দাঁড়িয়েছে। উন্নয়নশীল ও পিছিয়ে পড়া দেশগুলির অবস্থা আরও ভয়ঙ্কর। সার্বিক এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জি-২০ রাষ্ট্রগুলির সম্মেলনে সর্বসম্মতভাবে স্থির হয়েছে যে, বিশ

বিশ্ব অর্থনীতিতে করোনা-ধাক্কা: মন্দা কাটাতে ৫ ট্রিলিয়ন ডলার ঢালার অঙ্গীকার জি-২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির

শেষ আপডেট: 26 March 2020 16:39

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণে উন্নত দেশগুলির অর্থনীতিই খাদের ধারে এসে দাঁড়িয়েছে। উন্নয়নশীল ও পিছিয়ে পড়া দেশগুলির অবস্থা আরও ভয়ঙ্কর। সার্বিক এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জি-২০ রাষ্ট্রগুলির সম্মেলনে সর্বসম্মতভাবে স্থির হয়েছে যে, বিশ্ব অর্থনীতির চাকা ঘোরাতে এই রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ প্রয়াস চালাবে। ৫ ট্রিলিয়ন ডলার তথা ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৮২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা ঢালবে বিশ্ব অর্থনীতি। যাতে করোনা ধাক্কা সামলে সবাই ফের মাজা শক্ত করে দাঁড়াতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজোড়া মহামারীর আকার ধারণ করার পরই স্থির হয়েছিল যে জি-২০ রাষ্ট্রের শীর্ষ নেতারা ভিডিও লিঙ্কের মাধ্যমে বৈঠক করবেন। তার আগে জি-২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নররা এ ব্যাপারে একটি অ্যাকশন প্ল্যান বানিয়েও রেখেছিলেন। ওই বৈঠকেই এদিন ঠিক হয়েছে যে সদস্য দেশগুলি ঐক্যবদ্ধ ভাবে এই সংক্রমণ মোকাবিলায় ঝাঁপাবে। এ ব্যাপারে তথ্য ও অভিজ্ঞতার আদানপ্রদান বাড়াবে। আর তার পাশাপাশিই বিশ্ব অর্থনীতির চাকা ঘোরাতে সচেষ্ট হবে। বিশ্ব অর্থনীতিতে ৫ ট্রিলিয়ন ডলার ঢালার সিদ্ধান্ত সহমতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠিক হয়েছে, সদস্য দেশগুলির সঙ্গে এ ব্যাপারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও বিশ্ব ব্যাঙ্ক সমন্বয় করে চলবে। এদিনের ভিডিও লিঙ্কের মাধ্যমে ওই বৈঠকের পর একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে জি-২০র তরফে। তাতে বলা হয়েছে, গোটা পৃথিবীর সামনে সঙ্কট এখন অভিন্ন। তাই ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্যই সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছে। বিশ্বের কুড়িটি শিল্পোন্নত দেশ স্থির করেছে, মহামারীর আর্থিক ও সামাজিক ধাক্কা সামলে উঠতে তারা একসঙ্গে চলবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে ধরনের সাড়া এই বৈঠক থেকে পাওয়া গিয়েছে তাতে আশা করা হচ্ছে বিশ্ব অর্থনীতি ফের চাঙ্গা করা সম্ভব হবে। এদিনের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানমও উপস্থিত ছিলেন। মহামারী রুখতে উন্নত দেশগুলিকে আরও অনুদান বাড়ানোর জন্য তিনি অনুরোধ করেন। কারণ, তাঁর মতে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার কথাটাও ভাবতে হবে। সেই সঙ্গে গরিব ও অনগ্রসর দেশগুলিকেও এই লড়াইয়ে শক্তি যোগাতে সাহায্যের হাত বাড়াতে হবে। আবার বৈঠকে আন্তর্জাতিক অর্থ ভান্ডার ও বিশ্ব ব্যাঙ্কের তরফেও কিছু প্রস্তাব দেওয়া হয়। তাদের বক্তব্য, শিল্পোন্নত দেশগুলোতে অর্থনীতির চাকা ঘোরাতে হলে এখনই ঋণের উপর দেয় সুদের ক্ষেত্রে সাময়িক অব্যাহতি দিতে হবে। সেই দিকটা যেন অবশ্যই ভেবে দেখা হয়।

```