Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মাঝ-আকাশে মুখোমুখি দু'টি বিমান, সংঘর্ষে মৃত ৫

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে দুটি প্লেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জনের। জানা গিয়েছে, ফ্রান্সের পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, একটি ট্যুরিস্ট প্লেনের সঙ্গে ধাক্কা লেগেছে একটি মাইক্রোলাইট প্লেনের। জানা গিয়েছে, ওই মাইক্রোলাইট প্

মাঝ-আকাশে মুখোমুখি দু'টি বিমান, সংঘর্ষে মৃত ৫

শেষ আপডেট: 11 October 2020 03:42

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে দুটি প্লেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জনের। জানা গিয়েছে, ফ্রান্সের পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, একটি ট্যুরিস্ট প্লেনের সঙ্গে ধাক্কা লেগেছে একটি মাইক্রোলাইট প্লেনের। জানা গিয়েছে, ওই মাইক্রোলাইট প্লেনটিতে ছিলেন ২ জন। আর ট্যুরিস্ট প্লেনে ছিলেন ৩ জন যাত্রী। কপাল ভাল যে দুটি প্লেনের কোনওটিতেই বেশি যাত্রী ছিলেন না। নইলে আরও বড় বিপর্যয় হতে পারত। প্রসঙ্গত, মাইক্রোলাইট বিমানে বেশি যাত্রী থাকেন না। এক্ষেত্রেও তাই ছিল। ওই বিমানে ছিলেন ২ জন। আর ডিএ ৪০ নামের যে ট্যুরিস্ট প্লেন দুর্ঘটোনার কবলে পড়েছে সেখানেও বেশি যাত্রী ছিলেন না। নাদিয়া সেঘিয়ার নামে ফান্সের এক সরকারি আধিকারিক জানান, গতকাল বিকেল সাড়ে ৪টে নাগাদ লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দু'টি। মাঝ আকাশে সংঘর্ষের পর আছড়ে পড়ে দু'টি প্লেন। আগুন ধরে গিয়েছিল দুই বিমানেই। ৫০টি দমকল মেশিনের সাহায্যে আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ৫ জনেরই। জানা গিয়েছে, কাঁটাতার দিয়ে ঘেরা একটি বাড়ি থেকে কিছুটা দূরে ভেঙে পড়েছিল মাইক্রোলাইট প্লেনটি। অন্যদিকে ট্যুরিস্ট প্লেনটিও বসতি এলাকা থেকে অন্তত ১০০ মিটার দূরে ভেঙে পড়ে। এই দুই বিমান ভেঙে পড়ার সমস্য অবশ্য স্থানীয় ভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এলাকা পরিষ্কারের জন্য ৩০টি মেশিন আনা হয়েছিল। কিন্তু মাঝ আকাশে কীভাবে দুটি প্লেন মুখোমুখি চলে এল এবং সংঘর্ষ হল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিহতদের নাম পরিচয়ও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে লচেস পুলিশ। দুর্ঘটনার পর এয়ার ইমার্জেন্সি স্টাফের সাহায্যেই প্লেন দুটির নির্দিষ্ট লোকেশন জানা সম্ভব হয়েছিল। তারপর শুরু হয় আগুন নেভানো এবং উদ্ধার কাজ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

```