Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার বছরের বিলি বলল, সেই নাকি প্রিন্সেস ডায়ানা!

দ্য ওয়াল ব্যুরো : ২২ বছর আগে প্যারিসের এক টানেলের মধ্যে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রাজকুমারী ডায়ানার। আর তাঁর মৃত্যুর ১৮ বছর পর অস্ট্রেলিয়ায় জন্ম বিলি ক্যাম্পবেলের। এই বিলিই নাকি রাজকুমারী ডায়ানা। অন্তত তেমনটাই নাকি দাবি করে সে। এমনটা মনে

চার বছরের বিলি বলল, সেই নাকি প্রিন্সেস ডায়ানা!

শেষ আপডেট: 19 July 2019 07:53

দ্য ওয়াল ব্যুরো : ২২ বছর আগে প্যারিসের এক টানেলের মধ্যে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রাজকুমারী ডায়ানার। আর তাঁর মৃত্যুর ১৮ বছর পর অস্ট্রেলিয়ায় জন্ম বিলি ক্যাম্পবেলের। এই বিলিই নাকি রাজকুমারী ডায়ানা। অন্তত তেমনটাই নাকি দাবি করে সে। এমনটা মনে করে তাঁর পরিবারও। এ কথা বলেছেন বিলির বাবা অস্ট্রেলিয়ার এক টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর ডেভিড ক্যাম্পবেল। কীভাবে ডেভিডের মনে হলো, তাঁর ছেলেই মৃত রাজকুমারী? এ প্রসঙ্গে নিজের এক অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ডেভিড। তাঁর বক্তব্য, বিলির যখন মাত্র ২ বছর বয়স, তখন তার মা লিজা একটি কার্ড নিয়ে বিলিকে দেখায়। কার্ডে রাজকুমারী ডায়ানার ছবি ছিল। সেই ছবি দেখেই নাকি বিলি বলে ওঠে, "এই দেখো, আমি যখন রাজকুমারী ছিলাম, তখনকার ছবি।" তারপর থেকে নাকি ডায়ানা সম্পর্কে বিলির কথা বলা, আগ্রহ উত্তরোত্তর বেড়েই চলেছে। ব্রিটিশ রাজ পরিবার সম্বন্ধে কোনও ধারণা না থাকলেও ডায়ানার ছবির দিকে নাকি ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে বিলি। ডেভিডের আরও দাবি, মাত্র চার বছর বয়সেই নাকি ডায়ানার জীবনের অনেক ঘটনা বলে দেয় বিলি। তাও একদম নিখুঁতভাবে। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে নাকি নিজের 'ছেলে' বলেও দাবি করেছে সে। একটা ঘটনা তো সবথেকে বেশি অবাক করেছে ডেভিডকে। বিলি নাকি জানিয়েছে, তার জন নামে এক ভাই ছিল। ডেভিড খোঁজ নিয়ে দেখেছেন, রাজকুমারী ডায়ানারও এক ভাই ছিল যার নাম ছিল জন। সে অবশ্য ডায়ানার জন্মের আগেই মারা যায়। ডেভিড জানিয়েছেন, যে ভাবে সবকিছু নিখুঁত বলে দিচ্ছে তাঁর ছেলে, তা কীভাবে সম্ভব যদি না সে ডায়ানার পুনর্জন্ম হয়। অবশ্য এ ব্যাপারে ব্রিটিশ রাজ পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে এ কথা প্রকাশের পর দু'ধরণের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ বলছেন, হয়তো সত্যিই বিলি রাজকুমারী ডায়ানার পুনর্জন্ম। পূর্বজন্মের কথা তার মনে আছে বলেই সে বলছে। আবার কেউ বলছেন, এ সব কিছুই নয়, সস্তায় জনপ্রিয় হওয়ার একটা ফিকির।

```