Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সানডে মাস' চলাকালীন ফিলিপিন্সের ক্যাথিড্রালে জোড়া বিস্ফোরণ, মৃত্যু ২১ জনের, আহত অন্তত ৭০

দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিনে সাতসকালে জোড়া বিস্ফোরণ। ভয়াবহ এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২১ জনের। আহত হয়েছেন সত্তরের বেশি মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এই ভয়ানক বিস্ফোরণ হয়েছে ফিলিপিন্সের দক্ষিণ অংশে। জানা গিয়েছে, ফিলিপি

'সানডে মাস' চলাকালীন ফিলিপিন্সের ক্যাথিড্রালে জোড়া বিস্ফোরণ, মৃত্যু ২১ জনের, আহত অন্তত ৭০

শেষ আপডেট: 27 January 2019 08:41

দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিনে সাতসকালে জোড়া বিস্ফোরণ। ভয়াবহ এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২১ জনের। আহত হয়েছেন সত্তরের বেশি মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এই ভয়ানক বিস্ফোরণ হয়েছে ফিলিপিন্সের দক্ষিণ অংশে। জানা গিয়েছে, ফিলিপিন্সের জোলো দ্বীপের একটি রোমান ক্যাথলিক চার্চে অল্প সময়ের ব্যবধানেই এই জোড়া বিস্ফোরণ হয়েছে। মৃতদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও রয়েছেন চার্চের নিরাপত্তাকর্মীরা। ফিলিপিন্সের পুলিশ প্রধান জানিয়েছেন, রবিবারের সকালে বিশেষ প্রার্থনা বা সানডে মাস–এর সময় আওয়ার লেডি অফ মাউন্ট কারমেল ক্যাথিড্রালের ভিতরেই প্রথম বিস্ফোরণটি ঘটে। কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় বোমাটি ফাটে ক্যাথিড্রাল চত্বরে। জানা গিয়েছে, এই ক্যাথিড্রালে এর আগেও বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পরেই এলাকা ঘিরে ফেলে টহলদারি শুরু করে পুলিশ। মৃতদেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হেলিকপ্টারে করে জামবোঙ্গা শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই জোড়া বিস্ফোরণের পর ফিলিপিন্সের প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেনজাঞ্ঝা পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, গোটা দেশে সতর্কতা বাড়িয়ে দিতে। সব ধর্মীয় প্রার্থনাস্থল কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলেছে সেনা ও পুলিশ। গত পাঁচ দশক ধরে চলা গৃহযুদ্ধ মেটাতে সপ্তাহখানেক আগেই ফিলিপিন্সের দক্ষিণাংশের রোমান ক্যাথলিক অধ্যুষিত পাঁচটি প্রদেশকে স্বশাসন দেওয়ার অনুমোদনে সায় দিয়েছে সংখ্যালঘু মুসলিমরা। শুধু সুলু প্রদেশই এই প্রস্তাবনায় সায় দেয়নি। এই প্রদেশের জোলো দ্বীপেই রমরমা রয়েছে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ গ্রুপের। যদিও রবিবারের এই জোড়া বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি, তবে এর পিছনে এএসজি–র হাত রয়েছে বলেই মনে করছে সরকার। শান্তি প্রক্রিয়া বানচাল করতেই জঙ্গিরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।

```