Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ট্রেস কাটানোর উপায় দিলেন মোদী, প্রশংসায় পঞ্চমুখ ইভাঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: যোগাসনের প্রতি তাঁর নিষ্ঠা সর্বজনবিদিত। তাঁর কোনও আসন বা ওয়ার্কআউটের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আসা মানেই কয়েক মিলিয়ন মানুষের হামলে পড়া অবধারিত। এ হেন যোগপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অন্দর-বাস করছেন করোনার জন্য।

স্ট্রেস কাটানোর উপায় দিলেন মোদী, প্রশংসায় পঞ্চমুখ ইভাঙ্কা

শেষ আপডেট: 31 March 2020 15:50

দ্য ওয়াল ব্যুরো: যোগাসনের প্রতি তাঁর নিষ্ঠা সর্বজনবিদিত। তাঁর কোনও আসন বা ওয়ার্কআউটের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আসা মানেই কয়েক মিলিয়ন মানুষের হামলে পড়া অবধারিত। এ হেন যোগপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অন্দর-বাস করছেন করোনার জন্য। স্ট্রেস কাটাতে চলছে যোগব্যায়ামও। এবার মোদীর যোগাসনের প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। মঙ্গলবার মোদী 'যোগনিদ্রা' করে কী ভাবে স্ট্রেস কাটাতে হয় তা টুইট করেছিলেন। প্রধানমন্ত্রীর সেই টুইট রিটুইট করে গত মাসে ভারতে ঘুরে যাওয়া ইভাঙ্কা লেখেন, "এটা অসাধারণ! ধন্যবাদ।" https://twitter.com/IvankaTrump/status/1244944668057571330 প্রধানমন্ত্রীর টুইটে একটি ইউটিউব লিঙ্ক দেওয়া ছিল। আধ ঘণ্টার একটি অডিও-ভিস্যুয়াল ক্লিপে বলা হচ্ছে কী ভাবে যোগ নিদ্রা করতে হবে। প্রধানমন্ত্রী লিখেছেন, "সপ্তাহে একবার বা দু'বার এটা করলেই শরীর থাকবে ঝরঝরে। উবে যাবে স্ট্রেসও।" রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, কী ভাবে ঘরবন্দি থেকেও স্ট্রেস কাটানো যায় তার উপায় তিনি বলে দেবেন ভিডিও সহ। কিন্তু কেউ যেন ঘরের বাইরে না যান। করোনা ভাইরাসের কবলে আমেরিকাও। ইতিমধ্যেই মৃত্যু হাজার পেরিয়েছে মার্কিন মুলুকে। মারণ ভাইরাস ঠেকাতে প্রতিদিন নতুন নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে ট্রাম্প সরকারকে। বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউনের সময়সীমা। তাই চাপ রয়েছে ইভাঙ্কারও। এখান দেখার মোদীর টিপস মেনে হোয়াইট হাউসের লনে যোগনিদ্রা করে তার ভিডিও টুইট করেন কিনা ট্রাম্প-কন্যা।

```