Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বডি শেমিং'-এর গঞ্জনা, দিল্লিতে আত্মঘাতী তরুণী

দ্য ওয়াল ব্যুরো: বডি শেমিং। একুশ শতকের অতি পরিচিত শব্দ। রোগা-মোটা যাই হোন না কেন তা নিয়ে ভরা বাজারে আপনাকে বেইজ্জত করবে একদল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, আমাদের চারপাশেও এ ঘটনা হামেশাই ঘটে। আম জনতা থেকে সেলিব্রেটি বাদ যান না কেউই। তবে এ বা

'বডি শেমিং'-এর গঞ্জনা, দিল্লিতে আত্মঘাতী তরুণী

শেষ আপডেট: 25 August 2018 05:03

দ্য ওয়াল ব্যুরো: বডি শেমিং। একুশ শতকের অতি পরিচিত শব্দ। রোগা-মোটা যাই হোন না কেন তা নিয়ে ভরা বাজারে আপনাকে বেইজ্জত করবে একদল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, আমাদের চারপাশেও এ ঘটনা হামেশাই ঘটে। আম জনতা থেকে সেলিব্রেটি বাদ যান না কেউই। তবে এ বার এই বডি শেমিং-এর জেরেই প্রাণ গেল দিল্লির এক তরুণীর। জীবনের থেকে অনেক কিছুই চেয়েছিলেন। কিন্তু কিছুই পাননি। বরং তাঁর শরীরের জন্য তাঁকে প্রতি মুহূর্তে অপমানিত হতে হয়েছে। আর সেই জন্যই আত্মঘাতী হয়েছে পূর্ব দিল্লির মান্ডাওয়ালির বাসিন্দা বছর বাইশের এক তরুণী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন ওই তরুণী। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোত উদ্ধার করেছে পুলিশ। ওই নোটে লেখা ছিল, 'নিজেকে খাঁচায় বন্দি মনে হয় ওই তরুণীর।' পুলিশ জানিয়েছে, তরুণীর পরিবারও ঠিক বুঝতে পারেননি যে তাঁদের মেয়ে এমনটা করবে। বছর খানেক আগে বাবা মারা গিয়েছে। তারপর থেকে মা এবং ছোট ভাই-বোনদের দিয়ে মান্ডাওয়ালিতেই থাকতেন ওই তরুণী। কয়েক সপ্তাহ ধরে লক্ষ্মী নগরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিও করছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই গলাই ফাঁস লাগিয়ে নিজের ঘরের সিলিং ফ্যান থেকে আত্মহত্যা করেন তিনি। তাঁর ভাই-বোনদের একজনই বিষয়টা প্রথম দেখতে পায়। এরপর তাঁদের মাকে ডাকে সে। চিৎকার- চেঁচামেচিতে জড়ো হন প্রতিবেশিরা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। কিন্তু চিকিৎসকেরা জানান, সেখানে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে, ওই সুইসাইড নোটে তরুণী লিখেছিলেন, জীবনে অনেক কিছুই করতে চাইতেন তিনি। কিন্তু প্রতি পদে শরীরের জন্য অপমানিত হতে হতো তাঁকে। তাঁর মনে হতো একটা খাঁচায় বন্দি রয়েছেন তিনি। তাই মুক্তি পেতে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের সুখের জন্যই এ কাজ করেছেন বলে ওই নোটে লিখেছিলেন তরুণী। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর পুলিশ জানিয়েছে, কোনও রকম অসুস্থতা ছিল না তরুণীর। ছিল না কোনও মানসিক অবসাদও। মেয়েটির পরিবারও কিছু আন্দাজ করতে পারেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তরুণীর অফিস কলিগ এবং বন্ধু-বান্ধবদেরও।

```