Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাচ শেখানোর অছিলায় যৌন হেনস্থা, ফের কাঠগড়ায় গণেশ

দ্য ওয়াল ব্যুরো: ফের যৌন হেনস্থার অভিযোগ বলিউড কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে। সাতদিনের মধ্যে এই নিয়ে দু’বার কাঠগড়ায় বিটাউনের এই নামজাদা কোরিওগ্রাফার। বলিউডে #মিটু বিতর্কের ঝড় তুলেছিলেন দীর্ঘদিন লাইমলাইটের আড়ালে থাকা অভিনেত্রী তনুশ্রী

নাচ শেখানোর অছিলায় যৌন হেনস্থা, ফের কাঠগড়ায় গণেশ

শেষ আপডেট: 5 February 2020 14:31

দ্য ওয়াল ব্যুরো: ফের যৌন হেনস্থার অভিযোগ বলিউড কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে। সাতদিনের মধ্যে এই নিয়ে দু’বার কাঠগড়ায় বিটাউনের এই নামজাদা কোরিওগ্রাফার। বলিউডে #মিটু বিতর্কের ঝড় তুলেছিলেন দীর্ঘদিন লাইমলাইটের আড়ালে থাকা অভিনেত্রী তনুশ্রী দত্ত। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর এবং গণেশ আচারিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন তিনি। এরপর গত ২৮ জানুয়ারি গণেশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন দিব্যা কোটেইন নামের এক মহিলা কোরিওগ্রাফার। এবার ফের আর এক মহিলা কোরিওগ্রাফারই অভিযোগ এনেছেন গণেশের বিরুদ্ধে। মহিলার দাবি, প্রায় তিন দশক আগে ১৯৯০ সালে তাঁকে হেনস্থা করেন গণেশ। মহিলার কথায়, “সেসময় মুম্বইয়ের অন্ধেরি ওয়েস্টের সাহিবা হলে নাচ শিখতে যেতাম। অনেক কোরিওগ্রাফার সেখানে নাচ শেখাতেন। আমার গুরু কমল মাস্টারজিকে অ্যাসিস্ট করতেন গণেশ। একদিন নাচ শেখার জন্য গণেশ আমায় ওঁর সান্তাক্রুজের ক্লাসে যেতে বলেন। ওঁর কথামতো ড্রাইভার দিলীপের আমায় সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ক্লাসের দিন দিলীপ আমায় একটি হোটলে নিয়ে যায়।“ মহিলা জানিয়েছেন, প্রথমে কিছুই সন্দেহ হয়নি তাঁর। তবে হোটেলের ঘরে যেতেই তিনি বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল হতে চলেছে। তাঁর অভিযোগ, “নাচ শেখানোর অছিলায় আমায় বিছানায় টেনে ফেলে দেন গণেশ। বাধা দেওয়া সত্ত্বেও কোনও লাভ হয়নি। অশ্লীলভাবে আমার সারা শরীরে হাত বোলাতে থাকেন উনি। আমার গালে, ঘাড়ে, গলায়, থুতনিতে ক্রমাগত চুমু খেতে শুরু করেন। এরপরে আমি ওঁকে বলি যে আমার পিরিয়ডস হয়েছে। তখনই ক্ষেপে যান গণেশ। বলেন ওঁর মেজাজ খারাপ করে দিয়েছি। “ মহিলার কথায়, “সে যাত্রায় আমায় ছেড়ে দিয়েছিলেন গণেশ। পালিয়ে বেঁচেছিলাম আমি। আর কোনওদিন ক্লাসে যাইনি।“ কিন্তু এত বছর পর হঠাৎ কেন মুখ খুললেন এই মহিলা। তাঁর কথায়, দিব্যা কোটেইনের অভিযোগ শোনার পরেই মনে হয়েছিল এবার সত্যিটা সবাইকে জানানো দরকার। এতদিন পর্যন্ত কেবল নিজের স্বামীকেই এই ঘটনা বলেছিলেন বলে দাবি করেছেন ওই মহিলা। তবে এবার প্রকাশ্যেই গণেশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় আরও একবার এফআইআর দায়ের হয়েছে গণেশ আচারিয়ার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে আটক করেছে বলেও খবর। এর আগে নিজের অভিযোগে দিব্যা কোটেইন অভিযোগ জানিয়েছিলেন, জোর করে তাঁকে আশ্লীল ভিডিও দেখাতেন গণেশ। এমনকি গণেশের নানা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর কাজ কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন দিব্যা। অন্যান্য কোরিওগ্রাফারদেরও গণেশ বারণ করে দিয়েছিলেন যাতে তাঁকে কাজ দেওয়া না হয়। পাশাপাশি তাঁর IFTCA-এর সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই কোরিওগ্রাফার। প্রসঙ্গত, ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’(IFTCA)-এর সাধারণ সম্পাদক পদে বেশ কিছুদিন ধরেই রয়েছেন গণেশ আচারিয়া। আর সমস্যার সূত্রপাত তখন থেকেই। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানও অভিযোগ এনেছিলেন গণেশ আচারিয়ার বিরুদ্ধে। সরোজের অভিযোগ ছিল সিনে ডান্সার্স অ্যাসোসিয়েশনের সদস্য নৃত্যশিল্পীদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন গণেশ। নিজের ক্ষমতা এবং পদের বলে এই কোরিওগ্রাফারদের নানা রকমের প্রলোভন দেখাতেন গণেশ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গণেশ। বরং কোরিওগ্রাফারের দাবি তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এসব মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

```