Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভোদাফোন, এয়ারটেলের বিপুল লোকসান, একজনের ৫১ হাজার কোটি, অন্য ২৩ হাজার কোটি টাকা

দ্য ওয়াল ব্যুরো: লোকসানের বহর বাড়ল ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়ার লোকসান বেড়ে হল ৫০,৯২২ কোটি টাকা। একই সময়ে এযারটেলের লোকসান হয়েছে ২৩,০৪৪.৯ কোটি টাকা। জুলাই-সেপ্টে

ভোদাফোন, এয়ারটেলের বিপুল লোকসান, একজনের ৫১ হাজার কোটি, অন্য ২৩ হাজার কোটি টাকা

শেষ আপডেট: 14 November 2019 17:43

দ্য ওয়াল ব্যুরো: লোকসানের বহর বাড়ল ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়ার লোকসান বেড়ে হল ৫০,৯২২ কোটি টাকা। একই সময়ে এযারটেলের লোকসান হয়েছে ২৩,০৪৪.৯ কোটি টাকা। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়ার লোকসান বেড়ে হয়েছে ৫০,৯২২ কোটি টাকা। গত বছর এই ত্রৈমাসিকে তাদের লোকসান হয়েছিল ৪,৯৭৩.৮ কোটি টাকা। বছরের হিসাবে পরিষেবা থেকে আয় ৪২ শতাংশ বেড়ে ১০,৮৩৮.৯ কোটি টাকা হয়েছে, যদিও টেলিযোগাযোগ মন্ত্রককে এককালীন ২৫,৬৭৭.৯ কোটি টাকা জরিমানা দেওয়ায় তাদের লোকসানের বহর বেড়েছে। ২৫ অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন আইডিয়াকে ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’-এর (এজিআর) জন্য ২৮,৩০৯ কোটি বকেয়া টাকা দ্রুত মেটানোর কথা বলে। এই রায়েই ঘোর বিপাকে পড়ে ভোডাফোন আইডিয়া। এই রায় মানতে হলে তিন মাসের মধ্যে তাদের মেটাতে হবে প্রায় ৩৯,০০০ কোটি টাকা। ফলে, চলতি বছরে নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য রাইটস ইস্যুর মাধ্যমে ভোডাফোন আইডিয়া যে ২৫,০০০ কোটি টাকা তুলেছিল, তার সবটাই চলে যাবে সরকারের দেনা মেটাতে। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাকে এ জন্য ৩৪,২৬০ কোটি টাকার প্রভিশন রাখতে হয়েছে। এয়ারটেল জানিয়েছে, তাদের আয় গত আর্থিক বছরের তুলনায় পাঁচ শতাংশ বেড়ে ২১,১৩১.৩ কোটি টাকা হয়েছে। গত আর্থিক বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে তারা ১১৮.৮ কোটি টাকা নিট মুনাফা করেছিল। প্রেস বিবৃতি দিয়ে এ দিন ভোডাফোন আইডিয়ার ম্যানেজিং ডিরেক্টর-সিইও রবীন্দর ঠক্কর বলেছেন, “সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরে আর্থিক ছাড় পাওয়ার ব্যাপারে আমরা এখন সরকারের সঙ্গে ভীষণ ভাবেই আলোচনা করছি।” তিনি বলেন, “একই সঙ্গে আমরা ভীষণ ভাবেই নজর দিচ্ছি নেটওয়ার্ক আরও নিবিড় করা, ফোর জি পরিষেবা এবং আমাদের প্রধান বাজারগুলিতে আরও সম্প্রসারণের দিকে আমরা নজর দিচ্ছি। দুই সংস্থা এক হয়ে যাওয়ার পরে আমাদের বাজার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ফোরজি ডেটা ডাউনলোডের নিরিখে দিল্লি, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিও ও চেন্নাইতেও আমরা এক নম্বরে।” রায় পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে ভোডাফোন আইডিয়া। স্পেকট্রাম ব্যবহারের জন্য ভারতী এয়ারটেল লিমিটেড ও ভোডাফোন ইন্ডিয়া লিমিটেডের থেকে ৪৯ হাজার ৯৯০ কোটি টাকা চেয়েছিল সরকার। এই অর্থের কিছুটা মকুব করার জন্য আবেদন জানিয়েছিল দুই সংস্থা। সরকার তাদের আর্জি বিবেচনা করে দেখছে বলে খবর। সুনীল মিত্তলের সংস্থা ভারতী এয়ারটেল এবং কুমারমঙ্গলম বিড়লার সংস্থা ভোডাফোন আইডিয়ার আর্জি এক সরকারি প্যানেল বিবেচনা করতে রাজি হয়েছে। এ কথা জানার পরেই রিলায়েন্স জিও থেকে টেলিকমমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়, সরকারের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার ক্ষমতা দুই সংস্থার আছে। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি চাইছেন না, তাঁর প্রতিপক্ষ সংস্থাগুলি কোনও রকম সুবিধা পাক। ভারতী এযারটেল জানিয়েছে, টেলিযোগাযোগ দফতরকে ওই অর্থ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তিন মাস সময় দিয়েছে। সংস্থার সার্বিক আর্থিক অবস্থার নিরিখে আদালতের রায়ের তাৎপর্য রয়েছে। এই সপ্তাহের গোড়ায় যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানিয়েছিল, ভারতে তারা আর নতুন করে বিনিয়োগ করবে না বলে সরকারকে জানিয়েছেন ভোডাফোন গোষ্ঠীর প্রধান নিক রিড।

```