Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডালে বসে 'লাভ বার্ডস', শেওয়াগ বোঝালেন কে স্বামী আর কে স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন। কিন্তু আজও তিনি আলোচনার মধ্যমণি। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। একসয় ব্যাট হাতে ২২ গজ দাপিয়েছেন সবার ফেভারিট বীরু। দাপুটে বোলারদের বলে বলে ছক্কা হাঁকিয়েছে। মাঝে যুক্ত ছি

ডালে বসে 'লাভ বার্ডস', শেওয়াগ বোঝালেন কে স্বামী আর কে স্ত্রী

শেষ আপডেট: 19 September 2018 22:10

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন। কিন্তু আজও তিনি আলোচনার মধ্যমণি। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। একসয় ব্যাট হাতে ২২ গজ দাপিয়েছেন সবার ফেভারিট বীরু। দাপুটে বোলারদের বলে বলে ছক্কা হাঁকিয়েছে। মাঝে যুক্ত ছিলেন কোচিংয়ের সঙ্গে। অবশ্য বর্তমানে তিনি কমেন্ট্রটর। কিন্তু নিজের হাস্যরসের জন্য বরাবরই প্রথম সারিতে থাকেন শেওয়াগ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানা রকমের মজার পোস্ট শেয়ার করেন বীরু। এ বার দু’টো পাখির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “স্বামী-স্ত্রীর ব্যাপারে আমি বিশেষ জানি না। তবে ছবি দেখেই বোঝা যাচ্ছে কে স্বামী আর কে স্ত্রী।“ https://twitter.com/virendersehwag/status/1042305621062819840 তবে এটাই প্রথম নয়, বিয়ে বৈবাহিক সম্পর্ক, বিবাহিত জীবন এবং স্বামী-স্ত্রীর রসায়ন নিয়ে এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট শেয়ার করেছেন শেওয়াগ। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করেছেন স্ত্রী আরতির ছবি। কয়েক মাস আগে নিজের বিবাহবার্ষিকীর আগে আরতির সঙ্গে একটি ছবি শেয়ার করেন বীরু। ক্যাপশনে লেখেন, “এক ব্যক্তি আকাশ থেকে দুটো তারা খসে পড়তে দেখে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জিতে যাওয়ার প্রার্থনা জানিয়েছিল। বদলে নাকি তারা দুটোই জুড়ে গিয়েছিল।“ https://twitter.com/virendersehwag/status/987598437683286016 আর এক পোস্টে শেওয়াগ লিখেছিলেন, “আমার স্ত্রী আমায় রাজার উপাধি দিয়েছে। বিষয়টা অনেকটা দাবার মতো। যেখানে রাজা কেবল এক পা ফেলতে পারে। আর রানি সবকিছুই করতে পারে।“ https://twitter.com/virendersehwag/status/871699266250485761 তবে শেওয়াগের নতুন টুইট দেখে কিন্তু বেজায় খুশি হয়েছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ পুরুষরা। টুইট করা মাত্রই অনেকেই লিখেছেন, “ঠিক বলেছেন স্যার। যেমনটা আমি আপনি বুঝতে পারি, পাখিটার হালও তাই।“ তবে নেটিজেনদের একাংশ অবশ্য বলেছেন শেওয়াগের এই টুইট যথেষ্টই বোকা বোকা। বিরক্তি প্রকাশও করেছেন অনেকেই। তবে সেই সবকে মোটেও পাত্তা দেননি বীরু। বরং নিজের নতুন টুইটের মাধ্যমেও একেবারে জোরদার ছক্কা হাঁকিয়েছে তিনি।

```