Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনার ছোঁয়াচ নিয়ে কি সংসদে দুষ্মন্ত, আক্রান্ত কণিকার পার্টিতে যাওয়ার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার কণিকা কাপুর। জানা গিয়েছে, কদিন আগেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। তারপর নিজের বাড়িতে বন্ধুদের জন্য পার্টিও রেখেছিলেন কণিকা। সেই পার্টিতেই হাজির ছিলেন রাজস্থানের প্রাক

করোনার ছোঁয়াচ নিয়ে কি সংসদে দুষ্মন্ত, আক্রান্ত কণিকার পার্টিতে যাওয়ার অভিযোগ

শেষ আপডেট: 20 March 2020 11:49

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার কণিকা কাপুর। জানা গিয়েছে, কদিন আগেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। তারপর নিজের বাড়িতে বন্ধুদের জন্য পার্টিও রেখেছিলেন কণিকা। সেই পার্টিতেই হাজির ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান বিজেপি নেতা বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ছেলে দুষ্মন্ত সিং। কণিকার আক্রান্ত হওয়ার খবর পেয়েই নিজেকে কোয়ারেন্টাইন করেছেন দুষ্মন্ত। সকলের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু শোনা যাচ্ছে বুধবার কণিকার পার্টি থেকে ফেরার পর বৃহস্পতিবারই নাকি সংসদেও গিয়েছিলেন তিনি। বসেছিলেন সুরেন্দ্র নগর নিশিকান্ত এবং মনোজ তিওয়ারির পাশে। স্বভাবতই কণিকার করোনায় আক্রান্ত হওয়া এবং দুষ্মন্ত সিংয়ের এ হেন বেপরোয়া ভাবে ঘুরে বেড়ানোয় আতঙ্ক ছড়িয়েছে। সংসদেও করোনাভাইরাসের কোপ পড়েছে কিনা তা নিয়ে রীতিমতো ভয়ে রয়েছেন সকলেই। এই কদিনে দুষ্মন্ত সিং কার কার সঙ্গে দেখা করেছেন সে ব্যাপারেও খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। প্রসঙ্গত গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা কাপুর। গায়িকার দাবি, বিমানবন্দরের স্ক্রিনিংয়ে করোনাভাইরাসের কোনও চিহ্নই ধরা পড়েনি। এরপর দিন চারেক আগে জ্বর এবং ফ্লু-এর উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করান কণিকা। রিপোর্ট আসে পজিটিভ। জানা যায়, কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন কণিকা কাপুর। শুক্রবার ইনস্টাগ্রামে গায়িকা জানিয়েছেন, তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা আইসোলেশনে রয়েছেন। লখনউয়ের কিংস জর্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। যদিও পার্টি দেওয়ার কথা অস্বীকার করেছেন কণিকা কাপুর। কিন্তু সূত্রের খবর সেদিন কণিকার পার্টিতে হাজির ছিলেন লখনউয়ের অনেক উচ্চপদস্থ আমলা এবং সমাজের বিভিন্ন স্তরের কর্তারা। দুষ্মন্ত সিংয়ের সঙ্গে পার্টিতে গিয়েছিলেন বসুন্ধরা রাজেও। টুইট করে জানিয়েছেন, ছেলের সঙ্গে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনিও। https://twitter.com/VasundharaBJP/status/1240953398746157056 ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের। এঁদের মধ্যে একজন ইতালির পর্যটক। দেশে কোভিড ১৯-এ মোট আক্রান্তের সংখ্যা ২০৬ জন। এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮০০-র বেশি মানুষের। মৃতের সংখ্যা সবথেকে বেশি ইতালিতে। শুধু এই দেশেই ৩৪০৫ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে চিন। সেখানে মৃত্যু হয়েছে ৩২৪৮ জনের।

```