Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেড় লক্ষ রুশ সেনা কিয়েভ ঘিরে ফেলেছে, ভারতীয় ছাত্রছাত্রীদের ফিরে যেতে বলল প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধং দেহি পরিস্থিতি। ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে লাখ লাখ রুশ সেনা। আমেরিকা জানিয়েছে, প্রায় দেড় লক্ষ রুশ সেনা কিয়েভ ঘিরে রেখেছে। সেনা মহড়া চলছে সীমান্ত এলাকায়। অস্ত্রশস্ত্র, যুদ্ধ-ট্যাঙ্ক

দেড় লক্ষ রুশ সেনা কিয়েভ ঘিরে ফেলেছে, ভারতীয় ছাত্রছাত্রীদের ফিরে যেতে বলল প্রশাসন

শেষ আপডেট: 16 February 2022 06:43

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধং দেহি পরিস্থিতি। ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে লাখ লাখ রুশ সেনা। আমেরিকা জানিয়েছে, প্রায় দেড় লক্ষ রুশ সেনা কিয়েভ ঘিরে রেখেছে। সেনা মহড়া চলছে সীমান্ত এলাকায়। অস্ত্রশস্ত্র, যুদ্ধ-ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। যে কোনও মুহূর্তে আক্রমণের আশঙ্কাও করা হচ্ছে। কিয়েভের পরিস্থিতি শোচনীয়। চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনা। এমন পরিস্থিতিতে কিয়েভের ভারতীয়দের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ভারতীয় দূতাবাসের তরফেও সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানকার বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস। ইউক্রেনের মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপিকা উর্বাশা লালওয়ানি গুজরাটের বাসিন্দা। কর্মসূত্রে বহু বছর ধরেই ইউক্রেনে রয়েছেন। তিনি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি বিপজ্জনক। যে কোনও সময় যুদ্ধ শুরু হতে পারে। এখানকার ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা সঙ্কটে। অধ্যাপিকা বলেছেন, এখন সবকিছুই শান্ত রয়েছে। কিন্তু বিপদের খাঁড়া ঝুলছে মাথার ওপরে। ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা ট্রমায় রয়েছেন। পড়ুয়ারা কলেজে আসতে ভয় পাচ্ছেন। জরুরিকালীন পরিস্থিতি তৈরি হলে যাতে ভারতীয়রা নিরাপদে দেশে ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করা হোক। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে নোটিস জারি করে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া যেন কোনও সফর না করেন ইউক্রেনের ভারতীয়রা। পাশাপাশি, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার কথাও বলা হয়েছে নোটিসে।  
ম্যাক্সারের হাই রেজোলিউশন স্যাটেলাইট ইমেজে দেখিয়েছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনের সীমান্তে লক্ষাধিক সেনার সমাবেশ হয়েছে। বেলারুজ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়া সীমান্ত এলাকায় অস্থায়ী সামরিক পরিকাঠামো তৈরি হয়ছে। অ্যাটাক হেলিকপ্টার চক্কর দিচ্ছে আকাশে। উপগ্রহ চিত্র ভয় ধরিয়ে দেওয়ারই মতো। রাশিয়া-ইউক্রেন সীমান্তে এখন যুদ্ধের আবহ। ফাইটার-বোম জেট উড়ে বেড়াচ্ছে আকাশে। সেনা কনভয় অস্ত্রশস্ত্র নিয়ে যাতায়াত করছে। কমব্যাট ইউনিট তৈরি হয়েছে। মিসাইল নিক্ষেপ করার পরিকাঠামোও তৈরি। সারি সারি যুদ্ধ-ট্যাঙ্ক নির্দেশের অপেক্ষা করছে। বেলারুশের জায়াব্রোভকা অঞ্চলে সেনাবাহিনী, সাঁজোয়া গাড়ি ও হেলিকপ্টার দেখা গিয়েছে। ওই জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। ইউক্রেন সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার দূরে রেচিস্তা শহরে মোতায়েন হয়েছে বাড়তি সেনা। তবে মস্কো জানিয়েছে, কোনও যুদ্ধ হবে না। ইউক্রেন আক্রমণ করার পরিকল্পনাও নেই। রুশ সেনা মহড়া দিচ্ছিল, তাদের কাজ শেষ হয়ে গেছে। সেনারা এবার ফিরে যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেছেন, মঙ্গলবার সাদার্ন ও ওয়েস্টার্ন ইউনিটেরসেনারা ফিরতে শুরু করেছেন। রেল ও সড়ক পথে ফিরছেন তাঁরা। তাঁদের কাজ শেষ হয়ে গিয়েছে।  এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে পুতিনের সঙ্গে কথা বলেন। বাইডেন হুমকি দেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকাও দ্রুত ব্যবস্থা নেবে। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু বলেন, স্রেফ মহড়ার জন্য সেনা সমাবেশ করা হয়েছিল। মহড়া শেষের দিকে।

```