ফেসবুকের পর এ বার সিলভার লেক, জিও-তে ৫৬৫৬ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন ইক্যুইটি সংস্থা
দ্য ওয়াল ব্যুরো: হইচই বাধিয়ে দিল জিও, তথা রিলায়েন্স!
কদিন আগেই ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করে জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ফেসবুক। ভারতে ডিজিটাল ব্যবসায় এর আগে এত বড় বিনিয়োগ হয়নি। এ বার জিও-র ১ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে আমেরিকার অন্যতম
শেষ আপডেট: 4 May 2020 05:03
দ্য ওয়াল ব্যুরো: হইচই বাধিয়ে দিল জিও, তথা রিলায়েন্স!
কদিন আগেই ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করে জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ফেসবুক। ভারতে ডিজিটাল ব্যবসায় এর আগে এত বড় বিনিয়োগ হয়নি। এ বার জিও-র ১ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে আমেরিকার অন্যতম বড় প্রাইভেট ইক্যুইটি সংস্থা সিলভার লেক পার্টনারস। সোমবার সকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে এক বিবৃতিতে দিয়ে এ কথা জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, জিও-র ইক্যুইটি ভ্যালু ৪.৯০ লক্ষ কোটি টাকা ধরে নিয়ে এই বিনিয়োগ করেছে সিলভার লেক পার্টনার্স। এর আগে ফেসবুক ২২ এপ্রিল রিলায়েন্সে বিনিয়োগ করেছে। তার পর ইক্যুইটি মূল্যে সাড়ে ১২ শতাংশ প্রিমিয়াম যুক্ত হয়েছে।
এ দিন সিলভার লেকের বিনিয়োগের কথা ঘোষণা করতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, “বিশ্বজুড়ে অগ্রগণ্য প্রযুক্তি সংস্থাগুলিতে বিনিয়োগের ব্যাপারে অসাধারণ রেকর্ড রয়েছে সিলভার লেকের। ভারতে ডিজিটাল রূপান্তরে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছি।”
অন্যদিকে সিলভার লেকের ম্যানেজিং পার্টনার এগন ডার্বান বলেন, “ভারতের বাজারে জিও-র বিপুল সম্ভাবনা রয়েছে। টিম রিলায়েন্স এবং মুকেশ আম্বানির সঙ্গে আমরা অংশীদার হতে পেরে খুশি”। এই অংশীদারিত্ব জিও-র ভবিষ্যৎ মিশন বাস্তবায়নে কার্যকরী হবে বলেও জানিয়েছেন তিনি।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পুরোপুরি অধীনস্ত সংস্থা হল রিলায়েন্স জিও ইনফোকম। হিসাব মতো তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা এখন প্রায় ৩৯ কোটি। অন্যদিকে ইক্যুইটি সংস্থা হিসাবে সিলভার লেক বিশ্বে স্বনামধন্য। আলিবাবা, টুইটার, ডেল টেকনোলজি, এয়ার বিএনবি, অ্যান্ট ফাইনান্সিয়ালের মতো প্রযুক্তি সংস্থায় ইতিমধ্যেই বিনিয়োগ করেছে তারা।